স্ট্রিম প্রতিবেদক

ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের ‘আজই আমার শেষ দিন’ জানিয়ে ফেসবুক স্ট্যাটাসে বিদায় ঘোষণা করেছেন নাছির উদ্দীন নাছির।
শুক্রবার (১৪ আগস্ট) সকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি তার এ দায়িত্বের সমাপ্তি ঘোষণা করেন।
দায়িত্ব পালনের শেষ দিনে নিজের দীর্ঘ রাজনৈতিক পথচলার স্মৃতিচারণ করেন নাছির উদ্দীন নাছির। তিনি জানান, ওয়ান-ইলেভেনের কঠিন সময়ে তার রাজনীতি শুরু হয়। পরবর্তীতে জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনকালে নাহিদ, আসিফ, হাসনাত, সারজিসসহ অন্যান্য নেতাদের সঙ্গে রাজপথে কাজ করার অভিজ্ঞতাকে তিনি জীবনের বড় অর্জন বলে উল্লেখ করেন।
দায়িত্ব পালনকালের বিবরণ দিতে গিয়ে নাছির জানান, তার মেয়াদে দুই হাজারের বেশি সাংগঠনিক কমিটি গঠিত হলেও কিছু সিদ্ধান্ত গ্রহণে সীমাবদ্ধতা ছিল। ডাকসু নির্বাচনে দলের আশানুরূপ ফল না পাওয়া নিয়ে তিনি আত্মমূল্যায়ন করেছেন বলেও উল্লেখ করেন।
নাছির উদ্দীন নাছির জানান, পদ থেকে বিদায় নেওয়া গেলেও আদর্শ ও রাজনৈতিক সহযোদ্ধাদের থেকে কখনো বিদায় নেওয়া যায় না।
উল্লেখ্য, ২০২৪ সালে তাকে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছিল।

.png)

হামের উপসর্গে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি। শুক্রবার (১৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ৯৭২ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
ঝিনাইদহের মহেশপুরে মাদকের টাকা না পেয়ে শখের বানু (৫৭) নামের এক নারীকে তার ছেলে গলা কেটে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে
আমদানি লেনদেনের ক্ষেত্রে বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা-সংক্রান্ত নতুন একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এতে সংশ্লিষ্ট বিষয়ে সর্বশেষ নির্দেশনাগুলো একত্র করে সমন্বয় করা হয়েছে।
১ ঘণ্টা আগে
সাত সহকারী পুলিশ সুপার (এএসপি) ও ৪৯ পরিদর্শককে (ইন্সপেক্টর) চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে