স্ট্রিম সংবাদদাতা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বেড়াতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বহিষ্কৃত নেতা আসাদকে মারধরের পর পুলিশে দিয়েছে বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার হরিপুর ইউনিয়নের হরিপুর রাজবাড়িতে এ ঘটনা ঘটে।
আসাদ নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের বাসিন্দা। তিনি এনসিপির ব্রাহ্মণবাড়িয়ার জেলার সমন্বয় কমিটির সদস্য ছিলেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে গত বছর তাকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়।
আসাদের সঙ্গে থাকা বন্ধু ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে জেলা শহর থেকে নৌকায় করে বেড়াতে হরিপুর রাজবাড়িতে যান আসাদ খোকন। দুপুর ১২টার দিকে রাজবাড়িতে পৌঁছে নিজের ফেসবুক লাইভে যান যান আসাদ। পরে বেলা ২টার দিকে রাজবাড়ির সামনে তিতাস নদীতে গোসল করার সময় ২০-৩০ জনের একটি দল এসে আসাদকে মারধর করে। এরপর তাকে রাজবাড়ির ভেতরে নিয়ে একটি কক্ষে আটকে রাখে। পরে হামলাকারীরা তাকে নাসিরনগর সদরে নিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। পুলিশে দেওয়ার সময় আসাদ অচেতন অবস্থায় ছিলেন। প্রাথমিক চিকিৎসা দিয়ে নাসিরনগর থানা পুলিশ তাকে পরিবারের জিম্মায় দেয়।
নাম প্রকাশ না করার শর্তে এনসিপির এক নেতা জানান, নাসিরনগর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইয়াছিন মাহমুদ, বিএনপি কর্মী মো. বিল্লাল ও মো. মোর্শেদের নেতৃত্বে উপজেলা বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা আসাদকে মারধর করে। তারা সবাই ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য এম এ হান্নানের সমর্থক।
তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন নাসিরনগর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইয়াছিন মাহমুদ।
নাসিরনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন বলেন, স্থানীয়দের সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে মাধরের ঘটনা ঘটে। আমাদের লোকজনের এর সঙ্গে জড়িত না।
নাসিরনগর থানার ওসি শাহিনুল ইসলাম জানান, এলাকার লোকজন তার উপর ক্ষিপ্ত ছিল। এর জের ধরে স্থানীয় লোকজন তাকে মারধর করেছে। তবে কারও বিরুদ্ধে তিনি কোনো অভিযোগ করেননি।

.png)

কক্সবাজার শহরের বাস টার্মিনালসংলগ্ন একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে আতাউল করিম (৫০) নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় ‘ঢাকা হোটেল’-এর ৪০১ নম্বর কক্ষ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
৩৪ মিনিট আগে
বিদ্যুৎ ও জ্বালানিসংকটসহ সার্বিক আর্থ-সামাজিক ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে জাতীয় সংসদের বিশেষ অধিবেশনের ডাকার অনুরোধ জানিয়েছে জামায়াত। দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এ অধিবেশন ডাকার জন্য রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন ।
১ ঘণ্টা আগে
সঠিক পরিকল্পনা গ্রহণ না করলে বাংলাদেশ যত ঋণ রয়েছে, তাতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন দেওয়া যাবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন বলে দেশটির গণমাধ্যমে সংবাদ প্রকাশ করেছে। তবে এই বিষয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ (ছালেহ শিবলী)।
৩ ঘণ্টা আগে