স্ট্রিম সংবাদদাতা

বগুড়ার সান্তাহারে দুর্ঘটনা কবলিত এলাকায় মেরামত ও বগি উদ্ধারের পর সংস্কার লাইন দিয়ে ২১ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে এই সংস্কার লাইন দিয়ে ধীরগতিতে যাবে ট্রেন।
আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর ১২টায় এ সংস্কার লাইন দিয়ে পার্বতীপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেন গন্তব্যস্থলে যায়।
রেলওয়ে রাজশাহীর প্রধান প্রকৌশলী আহমেদ মাসুম জানান, দুই পাশে দুটি রিলিফ ট্রেন বুধবার সন্ধ্যা থেকে উদ্ধার কাজ শুরু করে। সবার সহযোগিতায় এরমধ্যে লাইনচ্যুত বগি উদ্ধার ও ক্ষতিগ্রস্ত রেলপথ মেরামত কাজ সম্পন্ন হয়েছে। ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। তবে এ সংস্কার লাইনের ওপর দিয়ে ধীরগতিতে চলবে ট্রেন।
এর আগে, বুধবার (১৮ মার্চ) দুপুর আড়াইটার দিকে সান্তাহারের ছাতিয়ান গ্রামে চিলাহাটিগামী আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়। এতে ৬৬ জন যাত্রী আহত হন। এ দুর্ঘটনার কারণে উত্তরের পাঁচ জেলার সঙ্গে রেল চলাচল বন্ধ হয়ে যায়। পরে সন্ধ্যা ৭টার দিকে দুটি রিলিফ ট্রেন এসে বগি উদ্ধার এবং লাইন মেরামত কাজ শুরু করে। আজ বেলা ১১টা পর্যন্ত উদ্ধার কার্যক্রম চলে।
এদিকে, আজ দুর্ঘটনাকবলিত এলাকা পরিদর্শন করেছেন বগুড়া ৩ আসনের সংসদ সদস্য আবদুল মুহিত তালুকদার, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান সহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।
আবদুল মুহিত তালুকদার বলেন, ‘দুর্ঘটনার বিষয়ে তদন্ত কমিটি হয়েছে। এ ঘটনায় প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিত করা হবে।’

.png)

হামের উপসর্গে রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি। রোববার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ৯৯০ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
১০ মিনিট আগে
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গড়ে তোলা রাজীব শাহের ‘নবাবপাড়া’ গুঁড়িয়ে দিয়েছে কর্তৃপক্ষ। রোববার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি) ও গণপূর্ত অধিদপ্তর যৌথভাবে এই অভিযান চালায়।
২৬ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে এক কিশোরকে তুলে নিয়ে নির্যাতনে হত্যার ঘটনায় প্রধান আসামি মো. নুরুল ইসলাম ওরফে ইরান (৪০) পিটুনিতে নিহত হয়েছেন। পরে তাঁর বসতঘরে আগুন ধরিয়ে দেয় এলাকার বিক্ষুব্ধরা। তবে বাড়িতে হামলায় ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির ও স্থানীয় ইউপি সদস্য নেতৃত্ব দিয়েছেন বলে অভিযোগ করেছে নিহতের ছেলে।
২৮ মিনিট আগে
সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রোববার (২৬ জুলাই) শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
২ ঘণ্টা আগে