এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের বিল পাস

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ১৯: ০২
জাতীয় সংসদের অধিবেশন। ছবি: সংগৃহীত

সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে। রোববার (২৬ এপ্রিল) বিকেলে সংসদে এ সংক্রান্ত সংশোধনী বিল পাস হয়।

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের উত্থাপন করা ‘দ্য মেম্বারস অব পার্লামেন্ট (রেমুনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস) অর্ডার–১৯৭৩ সংশোধন বিল’ কণ্ঠভোটে পাস হয়। এই বিল পাসে বিদ্যমান আইনের ৩(সি) ধারা বিলুপ্ত হলো।

এই ধারা অনুযায়ী, একজন সংসদ সদস্য তাঁর মেয়াদকালে একবার শুল্ক, ভ্যাট, উন্নয়ন সারচার্জ এবং আমদানি পারমিট ফি ছাড়াই বিদেশ থেকে একটি গাড়ি আমদানির সুবিধা পেতেন। তবে দ্বাদশ জাতীয় সংসদ গঠনের পর থেকেই সরকারি ও বিরোধী উভয় দলের সংসদ সদস্যরা শুল্কমুক্ত এই গাড়ি সুবিধা না নেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত জানিয়েছিলেন। বিল পাসের ফলে সেই সিদ্ধান্ত আইনত প্রাতিষ্ঠানিক রূপ পেল।

Ad 300x250

সম্পর্কিত