রাষ্ট্রদূতের সাক্ষাৎ
স্ট্রিম প্রতিবেদক

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যমন্ত্রী ফকির মাহবুব আনামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেখ-শালে। সোমবার (৩০ মার্চ) সচিবালয়ে মন্ত্রীর ডাক ও টেলিযোগাযোগ বিভাগের দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে টেলিযোগাযোগ ও স্যাটেলাইট খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার এবং সেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় মন্ত্রী ফকির মাহবুব আনাম স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থার বর্তমান সেবার মানে সন্তোষ প্রকাশ করেন। তবে সেবার ধারাবাহিকতা বজায় রাখতে দ্রুত চুক্তি নবায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।
মন্ত্রী বলেন, ‘চুক্তির মেয়াদ শেষ হওয়ায় সেবার ধারাবাহিকতা বজায় রাখতে দ্রুত চুক্তি নবায়ন করা প্রয়োজন। টেলিযোগাযোগ খাতে নিজস্ব সক্ষমতা বৃদ্ধি এবং কৌশলগত স্বায়ত্তশাসন নিশ্চিত করতে সরকার অগ্রাধিকার দিচ্ছে।’
বাংলাদেশের সঙ্গে টেলিযোগাযোগ ও স্যাটেলাইট খাতের সহযোগিতাকে আরও সম্প্রসারণে ফ্রান্সের আগ্রহ প্রকাশ করে রাষ্ট্রদূত জঁ-মার্ক সেখ-শালে বলেন, পারস্পরিক আলোচনার মাধ্যমে চুক্তি নবায়ন-সংক্রান্ত বিষয়গুলো দ্রুত নিষ্পত্তি করা হবে।
বৈঠকে জানানো হয়, সংশ্লিষ্ট স্যাটেলাইট সেবার চুক্তি নবায়নের বিষয়ে দুই দেশের আলোচনা চলমান রয়েছে এবং উভয় পক্ষই এ ব্যাপারে ইতিবাচক অগ্রগতির প্রত্যাশা করছে।
সাক্ষাতের সময় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান এবং ফ্রান্স সরকারের উন্নয়ন সহযোগী সংস্থা এএফডি-র কান্ট্রি ডিরেক্টর সিনথিয়া মেলা উপস্থিত ছিলেন।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৪ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১৩ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৪ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১৫ ঘণ্টা আগে