স্ট্রিম সংবাদদাতা

কিশোরগঞ্জের ভৈরবে মাঠে ফুটবল খেলতে না দেওয়াকে কেন্দ্র করে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের মধ্যে চার ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত অর্ধশত লোক আহত হয়েছেন। এসময় বেশ কয়েকটি দোকান ও বাড়িঘর ভাঙচুর করেছে সংঘর্ষে লিপ্তরা।
রোববার (১০ জানুয়ারি) বিকাল থেকে রাত পর্যন্ত উপজেলার পৌর শহরের ঘোড়াকান্দা এলাকায় দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘোড়াকান্দা বালুর মাঠে ক্রিকেট খেলছিল মসজিদ পাড়ার ছেলেরা। এ সময় একই এলাকার পলাশের মোড়ের ছেলেরা ফুটবল খেলতে চাইলে বাধা দেয় মসজিদ পাড়ার ছেলেরা। এ নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সন্ধ্যা হয়ে গেলে টর্চলাইট জ্বালিয়ে রাত ৮টা পর্যন্ত সংঘর্ষ অব্যহত রাখে উভয়পক্ষের লোকজন।
ভৈরব-কুলিয়ারচর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ ফয়জুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। অভিযোগের ভিত্তিতে বাড়ি-ঘর এবং দোকান-পাট ভাঙচুরসহ সব বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

.png)

হামের উপসর্গে সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি। সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ৯৯২ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
৩ মিনিট আগে
রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে আগামীকাল মঙ্গলবার ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) কমিশনররা। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ সোমবার (২৭ জুলাই) নির্বাচন ভবনে সাংবাদিকদের এই তথ্য জানান।
৪২ মিনিট আগে
কিশোরগঞ্জের ভৈরবে একটি বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় একজন অটোরিকশা চালক নিহত হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার সকাল ৭টা থেকে টানা ৭ ঘণ্টা ধরে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের মিরারচর-আকবরনগর এলাকায় এ সংঘর্ষ চলে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের কর্মসূচি ঘিরে হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে