স্ট্রিম প্রতিবেদক

আজ থেকে সেন্টমার্টিনে পর্যটকদের জন্য রাত্রিযাপনের সুযোগ উন্মুক্ত হলো। সরকারি কড়াকড়ি ও পরিবেশ রক্ষার শর্ত মেনে কক্সবাজার থেকে ১ হাজার ১৭৪ জন পর্যটক নিয়ে দ্বীপটিতে ভিড়েছে তিনটি জাহাজ। তবে নিয়ম ভঙ্গের কারণে প্রথম দিনেই জরিমানার মুখে পড়েছে একটি জাহাজ কর্তৃপক্ষ।
আজ সোমবার (১ ডিসেম্বর) সকাল ৭টা থেকে ৮টার মধ্যে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাট থেকে তিনটি জাহাজ দ্বীপের উদ্দেশে রওনা দেয়।
সকালে জাহাজ ছাড়ার সময় জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএসহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সরকারের ১২ দফা নির্দেশনা মেনে পর্যটকদের জাহাজে তোলা হয়। পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার রোধে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে পর্যটকদের বিনামূল্যে অ্যালুমিনিয়ামের পানির বোতল দেওয়া হয়।
কক্সবাজার থেকে সেন্টমার্টিন রুটের জাহাজ মালিকদের সংগঠন ‘সি ক্রুজ অপারেটর অনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’-এর সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, ‘আজ প্রথম দিন তিনটি জাহাজে করে ১ হাজার ১৭৪ জন পর্যটক সেন্টমার্টিনে গেছেন। নভেম্বর মাসে রাত্রিযাপনের অনুমতি না থাকায় পর্যটকদের আগ্রহ কম ছিল, তাই জাহাজ চালানো হয়নি।’
জেলা প্রশাসনের তদারকি কমিটির আহ্বায়ক ও কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নীলুফা ইয়াসমিন চৌধুরি জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী দিনে দুই হাজারের বেশি পর্যটক দ্বীপে যেতে পারবেন না। বিষয়টি কঠোরভাবে নজরদারি করা হচ্ছে।
তিনি আরও জানান, প্রথম দিনেই অনলাইনে নিবন্ধন ছাড়া টিকিট বিক্রির অভিযোগে ‘কেয়ারি সিন্দাবাদ’ জাহাজ কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রমণ সময়সূচি ও নিয়মাবলি
কক্সবাজার শহরের নুনিয়ারছড়া জেটিঘাট থেকে প্রতিদিন সকাল ৭টায় জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যাবে। দ্বীপে অবস্থান শেষে পরদিন বেলা ৩টায় পর্যটকরা ফিরতি জাহাজে কক্সবাজার আসতে পারবেন। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত পর্যটকরা এই সুযোগ পাবেন।
উল্লেখ্য, ১৯৯৯ সালে সেন্টমার্টিনকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) এবং ২০২৩ সালের ৪ জানুয়ারি দ্বীপসংলগ্ন বঙ্গোপসাগরের ১ হাজার ৭৪৩ বর্গকিলোমিটার এলাকাকে ‘সামুদ্রিক সংরক্ষিত এলাকা’ ঘোষণা করে সরকার।

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
৪২ মিনিট আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১ ঘণ্টা আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে