স্ট্রিম ডেস্ক

হত্যাকাণ্ডের শিকার হওয়া দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টির মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ)। আগামী ৯ মে অনুষ্ঠেয় বিশ্ববিদ্যালয়টির বসন্তকালীন সমাবর্তনে ৮ হাজার শিক্ষার্থীর সঙ্গে তাঁদের এই সম্মাননা দেওয়া হবে।
ওয়াশিংটন ডিসিস্থ বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এ তথ্য জানিয়েছেন। বাংলাদেশ সময় বুধবার (৬ মে) ভোরে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, মঙ্গলবার (৫ মে) ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটকে চিঠি দিয়ে এ তথ্য জানিয়েছে। কনস্যুলেটের একজন প্রতিনিধিকে উপস্থিত থেকে নিহত দুই পরিবারের পক্ষে সম্মাননা গ্রহণ করার জন্যে অনুরোধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মিয়ামি কনস্যুলেটের একজন প্রতিনিধি সমাবর্তনে উপস্থিত থেকে জামিল ও বৃষ্টির পরিবারের পক্ষে সম্মাননা গ্রহণ করবেন।
এদিকে মার্কিন সংবাদমাধ্যম ওয়ার্ল্ড ওয়াইড লোয়োলা টিভি তাদের এক খবরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে, সমাবর্তনের অনুষ্ঠানের শুরুতে নাহিদা ও জামিলের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হবে। শুক্রবার সকালে ডক্টরেট ডিগ্রি প্রদানের মূল অনুষ্ঠানে তাদের সম্মানে একাডেমিক পোশাক (রেগালিয়া) পরিহিত দুটি খালি চেয়ার রাখা হবে। এ বছর মোট ৩৫৩ জনকে ডক্টরেট ডিগ্রি দেওয়া হচ্ছে, যার তালিকায় রয়েছেন জামিল লিমন ও নাহিদা বৃষ্টি।
এদিকে আজ দুপুর ২টায় টাম্পায় নাহিদা সুলতানা বৃষ্টির প্রথম জানাজা আয়োজন করা হয়েছে বলেও জানান গোলাম মোর্তজা। তিনি জানান, আগামীকাল বৃহস্পতিবার (৭ মে) বৃষ্টির মরদেহ ঢাকায় পাঠানো হবে। মরদেহ দুবাই হয়ে ৯ মে সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।
উল্লেখ্য, গত ১৬ এপ্রিল দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টিকে সর্বশেষ জীবিত দেখা গিয়েছিল। এর পরবর্তী দুই দিন তারা নিখোঁজ ছিলেন। নিখোঁজের প্রায় এক সপ্তাহ পর ফ্লোরিডার টাম্পার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজের ওপর থেকে হ্যাভি-ডিউটি ইউটিলিটি ট্র্যাশ ব্যাগ-এ মোড়ানো অবস্থায় জামিলের মরদেহ উদ্ধার করা হয়। এর দুই দিন পর ওই এলাকারই ম্যানগ্রোভ বনের ভেতর থেকে নাহিদার মরদেহ উদ্ধার করেন এক কায়াকার।
এই জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় ২৬ বছর বয়সী হিশাম আবুঘরবেহ নামের এক ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে পরিকল্পিত হত্যার দুটি অভিযোগ আনা হয়েছে। বর্তমানে তিনি আটক রয়েছেন।

বায়ুবিদ্যুৎ উৎপাদনে পাঁচ কেন্দ্রের তিনটিই অচল। ব্যবহারযোগ্য দুটির মধ্যে একটিতে মিলছে বিদ্যুৎ। এমন অবস্থায় বিএনপি সরকার নতুন প্রকল্পের উদ্যোগ নিয়েছে। সমুদ্র ও উপকূলীয় এলাকায় বায়ুবিদ্যুতের সম্ভাবনা যাচাই করতে পাঁচটি সমীক্ষার পরিকল্পনা করেছে সরকারের বিদ্যুৎ বিভাগ।
৩ ঘণ্টা আগে
দোকান থেকে খাবার কেনার সময় অধিকাংশ মানুষই প্যাকেটের গায়ে লেখা তথ্য গুরুত্ব দিয়ে দেখেন না। ফলে খাবারে অতিরিক্ত চিনি, লবণ বা চর্বি আছে কি না, তা অনেকেরই অজানা থেকে যায়।
৪ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘পঞ্চম সুফিয়া কামাল স্মারক বিতর্কে’ চ্যাম্পিয়ন হয়েছে জগন্নাথ হল। শনিবার (৯) মে বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হল ডিবেটিং ক্লাবের উদ্যোগে এই প্রতিযোগিতায় জগন্নাথ হলের তার্কিক সংগঠন বিজয়ী হয়। এর মধ্য দিয়ে শেষ হয় দুদিনের বিতর্ক প্রতিযোগিতা।
৪ ঘণ্টা আগে
গাজীপুর মহানগরীর পূবাইলের মেঘডুবি এলাকায় পান দোকানি শেফালী বেগম কুলসুম (৪৬) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গাজীপুর জেলা।
৪ ঘণ্টা আগে