স্ট্রিম প্রতিবেদক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন শেখ হাসিনার একটি মামলা ঘিরে ‘প্রায় ১২ হাজার কোটি টাকা লেনদেন’ হয়েছে– ফেসবুকে এমন দাবি করে পোস্ট দেওয়ায় এমএইচ পাটোয়ারি বাবুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ প্রসিকিউশনের অভিযোগ আমলে নিয়ে এই আদেশ দেন। একইসঙ্গে পোস্টটিতে লাইক, কমেন্ট ও শেয়ারকারীদের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ট্রাইব্যুনাল ‘এমএইচ পাটোয়ারি বাবু’ নামের ওই ফেসবুক অ্যাকাউন্টধারীর বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না— তা জানতে চেয়েছেন।
ফেসবুক ঘেটে দেখা যায়, এমএইচ পাটোয়ারি বাবু কার্যক্রম নিষিদ্ধ ঢাকা মহানগর উত্তর যুবলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক।

ট্রাইব্যুনালের আদেশের পরে বিশেষ তদন্ত কর্মকর্তা ও প্রসিকিউটর তানভীর হাসান জোহার নেতৃত্বে মঙ্গলবার রাতেই পুলিশের একটি দল রাজধানীর উত্তখান এবং মিরপুরে পাটোয়ারি বাবুকে গ্রেপ্তারে অভিযান চালায়। তবে তাঁকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে তানভীর হাসান জোহা স্ট্রিমকে বলেন, আমি নিজে এই অভিযানে নেতৃত্ব দিয়েছি এবং অভিযান চলমান রয়েছে। অভিযানে অভিযুক্তকে না পেলেও তাঁর ব্যবহৃত একটি স্যামসাং ফোন জব্দ করেছি। ধারণা করা হচ্ছে, এটি ব্যবহার করে পfটোয়ারি বাবু ফেসবুকে সংশ্লিষ্ট পোস্ট দিয়েছেন।
তিনি বলেন, গুজব ছড়ানো ও তা প্রচারকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাটোয়ারি বাবুর পোস্টের সঙ্গে যুক্ত অর্থাৎ যারা লাইক, কমেন্ট ও শেয়ার করেছেন, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।

ট্রাইব্যুনালের নজরে আনা ৪ এপ্রিলের ওই ফেসবুক পোস্টে এম এইচ পাটোয়ারি বাবু অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল, সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির, ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ও বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারকে জড়িয়ে ১২ হাজার কোটি টাকা ঘুষ লেনদেনের অভিযোগ করেছেন।

.png)

সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে এক চিকিৎসক ও এক কর্মচারীকে বরখাস্তের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ রোববার (২৬ জুলাই) হাসপাতালটিতে আকস্মিক পরিদর্শনকালে তিনি এ নির্দেশ দেন।
১৪ মিনিট আগে
জুলাই আন্দোলনে মোহাম্মদপুর এলাকায় ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জুনাইদ আহমেদ পলকসহ ৩৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। আগামী ১৩ আগস্ট এ বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন আদালত।
১৯ মিনিট আগে
রংপুরে তিস্তার ভাঙন ঠেকাতে কার্যকর উদ্যোগ না থাকার অভিযোগ তুলে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কার্যালয় ঘেরাও করেছেন তিস্তা পাড়ের বাসিন্দারা। রোববার দুপুর ১টার দিকে নগরীর আলমনগর এলাকায় প্রতিষ্ঠানটির কার্যালয়ের সামনে বিক্ষোভ-সমাবেশ করেন তারা। পরে ভাঙনকবলিত এলাকায় দ্রুত জিওব্যাগ ফেলার দাবি জানান।
২৪ মিনিট আগে
দেশের বাজারে পরিচিত ব্র্যান্ডের টুথপেস্টের চারটির মধ্যে তিনটিতেই ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। মোট ১৯ ব্র্যান্ডের ৩৪টি টুথপেস্টের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৬টি প্রায় ৭৭ শতাংশ নমুনায় মাইক্রোপ্লাস্টিকের কণার উপস্থিতি পেয়েছেন গবেষকরা।
৩৭ মিনিট আগে