স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে আনসার সদস্যদের অভিযানে চোর চক্রের চার সদস্যকে আটক করা হয়েছে।
শুক্রবার (১ মে) ভোর ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত অভিযানে তাদের আটক করা হয়। আনসার বাহিনীর উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।
আশিকউজ্জামান জানান, হাসপাতালের সার্বিক নিরাপত্তা জোরদার এবং রোগীদের সুরক্ষা নিশ্চিত করতে প্লাটুন কমান্ডার সাদেক হোসেন বাচ্চুর নেতৃত্বে আনসার সদস্যদের একটি দল এই অভিযান চালায়। ভোররাত থেকে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও সন্দেহভাজন জায়গায় তল্লাশি চালানো হয়।
আটক চারজন হলেন- মো. জনি হোসেন, মো. মাহাবুবুর হোসেন, মো. আল-আমিন এবং মো. শাকিল ইসলাম।
আনসার সূত্রে জানা যায়, চারজনকে তল্লাশি করে ৩টি মোবাইল ফোন ও নগদ অর্থসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মালামাল যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আটককৃতদের শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়েছে।
আশিকউজ্জামান জানান, দেশের সকল সরকারি হাসপাতাল, পাসপোর্ট অফিস, বিআরটিএ-সহ গুরুত্বপূর্ণ কেপিআইভুক্ত প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সাধারণ মানুষের হয়রানি রোধে এ অভিযান অব্যাহত থাকবে।

.png)
পদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
৮ মিনিট আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
৩৫ মিনিট আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘পদোন্নতির ক্ষেত্রে কোনো কর্মকর্তার রাজনৈতিক পরিচয় বা ব্যক্তিগত পছন্দ-অপছন্দ যেন মূল্যায়নে প্রভাব না ফেলে। পেশাগত দক্ষতা, নেতৃত্বের সক্ষমতা, সততা, বিশ্বস্ততা, শৃঙ্খলা, আনুগত্য এবং দায়িত্ব পালনের যোগ্যতাকেই পদোন্নতির প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করতে হবে।’
২ ঘণ্টা আগে