স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের কর্মসূচি ঘিরে হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নেওয়া হয়েছে।
সোমবার (২৭ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
এর আগে সকালে ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করে প্রসিকিউশন। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, ‘আমরা এখন পর্যন্ত নিহত ৬১ জনের একটি তালিকা পেয়েছি। তার মধ্য থেকে ৫৮ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে।’
২০১৩ সালের ৫ ও ৬ মে শাপলা চত্বর এবং দেশের চারটি জেলায় হেফাজতে ইসলামের সমাবেশে অভিযানকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের তথ্য তদন্তে উঠে এসেছে বলে জানিয়েছিলেন চিফ প্রসিকিউটর।
চার্জশিটে যাদের আসামি করা হয়েছে, তারা হলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, তৎকালীন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক মন্ত্রী শেখ ফজলুল করিম সেলিম, আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মাহবুবউল আলম হানিফ, সাবেক মন্ত্রী হাসান মাহমুদ চৌধুরী, ডা. দীপু মনি, আব্দুল লতিফ সিদ্দিকী, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগ নেতা আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সালাউদ্দিন মাহমুদ (এসএম জাহিদ), মৃণাল কান্তি দাস, যুবলীগের সাবেক চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, গণজাগরণ মঞ্চের সাবেক মুখপাত্র ইমরান এইচ সরকার, ঘাতক দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির, একাত্তর টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু, সাংবাদিক ফারজানা রুপা, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, একেএম শহীদুল হক, মোহাম্মদ জাবেদ পাটওয়ারী, সাবেক আইজিপি ও তৎকালীন ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ, তৎকালীন র্যাব ডিজি মোখলেছুর রহমান, সাবেক সেনাপ্রধান ও তৎকালীন বিজিবি ডিজি জেনারেল (অব.) আজিজ আহমেদ, এনটিএমসির সাবেক প্রধান জিয়াউল আহসান, তৎকালীন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপস) লেফটেন্যান্ট জেনারেল মজিবুর রহমান, সাবেক ডিআইজি ও তৎকালীন অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিএমপি) আব্দুল জলিল মণ্ডল, সাবেক অতিরিক্ত আইজিপি ও তৎকালীন অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) শেখ মুহাম্মদ মারুফ হাসান, সাবেক অতিরিক্ত আইজি এবং তৎকালীন এসবির অতিরিক্ত ডিআইজি মাহবুব হোসেন, সাবেক অতিরিক্ত অতিরিক্ত আইজিপি, স্পেশাল ব্রাঞ্চ এবং তৎকালীন যুগ্ম কমিশনার (ডিবি) মনিরুল ইসলাম, সাবেক অতিরিক্ত আইজি ও তৎকালীন উপকমিশনার (ডিএমপি) আনোয়ার হোসেন, সাবেক ডিআইজি ও তৎকালীন উপকমিশনার (ডিএমপি) আশরাফুজ্জামান, সাবেক অতিরিক্ত ডিআইজি ও মতিঝিল জোনের তৎকালীন এডিসি এস এম মেহেদী হাসান, সাবেক ডিআইজি ও তৎকালীন লালবাগ বিভাগের ডিসি মোহাম্মদ হারুন-অর-রশীদ, সাবেক ডিআইজি ও তৎকালীন তেজগাঁও বিভাগের ডিসি বিপ্লব কুমার সরকার, সাবেক ডিআইজি ও নারায়ণগঞ্জের তৎকালীন এসপি সৈয়দ নুরুল ইসলাম, সাবেক পুলিশ সুপার ও তৎকালীন মতিঝিল বিভাগের এডিসি মো. আসাদুজ্জামান, অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার ও তৎকালীন রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার এস এম শিবলী নোমান এবং পুলিশ পরিদর্শক ও মতিঝিল থানার তৎকালীন ওসি বি এম ফরমান আলী।
২০১৩ সালের ৫ মে ধর্ম অবমাননরার অভিযোগে ব্লগারদের শাস্তির দাবিতে মতিঝিলে সমাবেশ করে হেফাজতে ইসলাম। ওইদিন এই কর্মসূচি ঘিরে মতিঝিল এলাকায় ব্যাপক সহিংসতা হয়। পরে রাতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে সমাবেশে আসা মানুষদের সরিয়ে দেয়।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২০ আগস্ট শাপলা চত্বরের ঘটনা নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি অভিযোগ জমা পড়ে। পরে তদন্ত সংস্থা ঘটনাটির তদন্ত শেষ করে অভিযোগপত্র প্রস্তুত করে।
বর্তমানে এই মামলার ৯ আসামি কারাগারে আছেন। তাঁরা হলেন, ডা. দীপু মনি, শামসুল হক টুকু, জিয়াউল আহসান, একেএম শহীদুল হক, মোল্যা নজরুল ইসলাম, শাহরিয়ার কবির, আবদুল জলিল মণ্ডল এবং সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা।

.png)

কিশোরগঞ্জের ভৈরবে একটি বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় একজন অটোরিকশা চালক নিহত হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার সকাল ৭টা থেকে টানা ৭ ঘণ্টা ধরে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের মিরারচর-আকবরনগর এলাকায় এ সংঘর্ষ চলে।
১ ঘণ্টা আগে
ঢাকার অদূরে আশুলিয়ায় চলন্ত বাসে এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে সড়কে ব্যারিকেট দিয়ে ওই নারীকে উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় ভুক্তভোগীর মামলায় বাসটির চালক, চালকের সহকারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
২ ঘণ্টা আগে
রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট চালু হয়েছে। রোববার (২৬ জুলাই) রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই ফ্লাইট উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।
২ ঘণ্টা আগে
লক্ষ্মীপুর শহরে ডাম্প ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে চৌধুরী রুবেল (৩০) নিহত হয়েছেন। রোববার (২৬ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে শহরের মজু চৌধুরীর হাট সড়কে যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে দুর্ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে