
ফেসবুকে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের একটি ভিডিও (আর্কাইভ) ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে তাকে ক্ষমা চাইতে এবং জুলাই নিয়ে আর কথা না বলে এখন থেকে আওয়ামী লীগের জন্য কাজ করবেন বলে বলতে শোনা যায়।
এ ধরনের আরও পোস্ট দেখুন এখানে, এখানে।
তবে যাচাইয়ে দেখা গেছে, বাঁধন এমন কোনো বক্তব্য দেননি। তার ভিন্ন বক্তব্যের সাম্প্রতিক একটি ভিডিওকে এআই প্রযুক্তির সাহায্যে পরিবর্তন করে, এতে কৃত্রিমভাবে তৈরি অডিও যুক্ত করে প্রচার করা হয়েছে।
‘Sultan Ahmed’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করে লেখা হয়, ‘নিজের ভুল নিজে বুঝতে পেরেছে সবাই মাফ করে দেন।’ প্রতিবেদন তৈরির সময় পোস্টটিতে ২৯ হাজারের বেশি প্রতিক্রিয়া, ২ হাজার ২০০টির বেশি মন্তব্য এবং ৪ হাজার ৩০০টির বেশি শেয়ার দেখা গেছে।
যাচাইয়ে যা জানা গেল
অনুসন্ধানে আজমেরী হক বাঁধনের ফেসবুক অ্যাকাউন্টে ৮ সেপ্টেম্বর প্রকাশিত একটি লাইভ ভিডিও পাওয়া যায়। ওই ভিডিওতে তার পোশাক, চুলের বিন্যাস এবং পেছনের পরিবেশের সঙ্গে প্রচারিত ভিডিওটির দৃশ্যের মিল রয়েছে।
সাত মিনিটের মূল ভিডিওটি পর্যবেক্ষণ করে বাঁধনকে জুলাই আন্দোলন থেকে সরে আসা বা আওয়ামী লীগের পক্ষে কাজ করার কোনো বক্তব্য দিতে শোনা যায়নি। অর্থাৎ, প্রচারিত ভিডিওটির দৃশ্য মূল ভিডিও থেকে নেওয়া হলেও সেখানে শোনা বক্তব্যটি মূল ভিডিওর অংশ নয়।
প্রচারিত ভিডিওতে বাঁধনের মুখের নড়াচড়া শোনা বক্তব্যের সঙ্গে স্বাভাবিকভাবে মিলছে না। যা ভিডিওটি এআই প্রযুক্তির সাহায্যে সম্পাদিত হওয়ার ইঙ্গিত দেয়। ভিডিওটি এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম Hive Detect-এ বিশ্লেষণ করলে, এতে এআই-জেনারেটেড স্পিচ থাকার সম্ভাবনা ৯৮.৪ শতাংশ দেখানো হয়।
মূলত, ভিডিওটিতে বাঁধনের মুখ ও ঠোঁটের নড়াচড়ায় যে অস্বাভাবিকতা দেখা যায়, তা ডিপফেক ভিডিওতে দেখা যাওয়া লক্ষণের সঙ্গে মেলে।
.png)
-028855-256x144.webp)





