
আবাসন প্রতিষ্ঠান নিমতলা হাউজিং লিমিটেডের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তদন্তে কমিটি গঠন করেছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। ৩ সেপ্টেম্বর পরিকল্পনা, নকশা ও বিশেষ প্রকল্পের সদস্য আব্দুল গোফফারের সই করা অফিস আদেশে এ কমিটি গঠন করা হয়।
তিন সদস্যের এই কমিটির আহ্বায়ক মিরপুর গৃহসংস্থান বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী কাওসার মোর্শেদ, সদস্যসচিব উপসহকারী প্রকৌশলী কাজী শরাফত হোসেন এবং সদস্য হিসেবে রয়েছেন উপসহকারী প্রকৌশলী মুনছুর আলী। কমিটিকে ১৪ কার্যদিবসের মধ্যে তদন্ত শেষ করে সুনির্দিষ্ট মতামতসহ প্রতিবেদন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছে জমা দিতে বলা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে তদন্ত কমিটি গঠনের বিষয়টি ঢাকা স্ট্রিমকে নিশ্চিত করেছেন মিরপুর গৃহসংস্থান বিভাগ-২-এর উপসহকারী প্রকৌশলী কাজী শরাফত হোসেন।
এর আগে গত ২ সেপ্টেম্বর নিমতলা হাউজিং লিমিটেডের বিভিন্ন অনিয়ম ও প্রতারণার অভিযোগ নিয়ে ঢাকা স্ট্রিম অনলাইন ও ডিজিটালে প্রতিবেদন প্রকাশ করা হয়।
প্রতিবেদনে বলা হয়, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই প্রতিষ্ঠানটি প্লট বিক্রি করছে। এ ছাড়া প্রকল্পের নকশায় (লে-আউট) কেনা জমির চেয়ে প্রায় ২০ গুণ বেশি জমি দেখিয়ে প্লট বিক্রির অভিযোগ রয়েছে।
ঢাকা-মাওয়া মহাসড়কসংলগ্ন মুন্সীগঞ্জের সিরাজদিখানের নিমতলায় ফসলি জমিতে এসব প্লট বিক্রি করা হচ্ছে। এ জন্য পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের প্রয়োজনীয় ছাড়পত্রও প্রতিষ্ঠানটি নেয়নি বলে অভিযোগ রয়েছে।
.png)
-028855-256x144.webp)




-8efa4b-256x144.webp)

