দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঈদযাত্রা স্বাভাবিক

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
রাজবাড়ী

প্রকাশ : ২০ মার্চ ২০২৬, ১৪: ৪৩
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঈদযাত্রা স্বাভাবিক। ছবি: সংগৃহীত

দেশের গুরুত্বপূর্ণ নৌরুট রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়ায় ঘাটে পারাপার স্বাভাবিক রয়েছে। টানা কয়েকদিনের উপচে পড়া ভিড় শেষে শুক্রবার (২০ মার্চ) সকাল থেকে ঘাটে নেই কোনো ভিড়, নেই ভোগান্তি।

সকাল থেকে মানিকগঞ্জের পাটুরিয়া থেকে ছেড়ে আসা প্রতিটি লঞ্চে যাত্রী ছিল স্বাভাবিক। যানবাহনও স্বাভাবিক। তবে, লঞ্চঘাটে যাত্রী দেখা গেছে কম।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৭টি ফেরি আছে। যাত্রী ও যানবাহনের চাপ কমে যাওয়ায় বর্তমানে ১০টি ফেরি চালানো হচ্ছে। যাত্রীর চাপ বাড়লে ফেরির সংখ্যাও বাড়ানো হবে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত