স্ট্রিম প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের বহনকারী বিআরটিসির বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিলে একাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে শিক্ষার্থীসহ অন্তত সাতজন আহত হয়েছেন।
বুধবার (১৫ এপ্রিল) সকাল ৮টার দিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নামার পরে কারওয়ানবাজার এফডিসি সংলগ্ন হাতিরঝিলের রেইনবো ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও আহতরা জানান, ‘ক্ষণিকা’ নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বহনকারী বিআরটিসির ডাবল ডেকার বাসটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে দ্রুত নামার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় সামনে থাকা একাধিক যানবাহনের সঙ্গে ধাক্কা লাগে। শেষ পর্যন্ত বাসটি মগবাজার ফ্লাইওভারের পিলারে ধাক্কা খেয়ে একটি মাইক্রোবাসকে দুমড়েমুচড়ে দেয়।
দুর্ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত এক শিক্ষার্থী জানান, তাদের বহনকারী ‘ক্ষণিকা’ বাস এক্সপ্রেসওয়ে থেকে নামার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বেশ কয়েকটির সঙ্গে ধাক্কা লাগলেও তেমন ক্ষয়ক্ষতি হয়নি। একটি মাইক্রোবাস বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে অন্তত সাতজন আহত হয়েছেন। অল্পের জন্য সবাই বড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন বলে জানান তিনি।
এই দুর্ঘটনার কারণে সড়কে যান চলাচল ব্যাহত হয়। হাতিরঝিল সড়ক ছাড়াও মগবাজার-মহাখালী সড়কে যানজট দেখা দেয়। পরে পুলিশ রেকার দিয়ে ক্ষতিগ্রস্ত যানগুলো সরিয়ে নিলে সকাল পৌনে ৯টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মাহামুদুর রহমান স্ট্রিমকে বলেন, ঢাবির শিক্ষার্থীদের বহনকারী বাসের সঙ্গে সংঘর্ষে মোট ছয়টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে শিক্ষার্থীবাহী বাস ক্ষণিকা, দুটি প্রাইভেটকার, দুটি মাইক্রোবাস ও একটি সিএনজিচালিত অটোরিকশা রয়েছে।
ঢাবি শিক্ষার্থীসহ আহত সাতজনকে স্থানীয় হাসপাতালে নয়ে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

.png)

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রোববার (২৬ জুলাই) শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
১৯ মিনিট আগে
প্রবাসীদের সুবিধার্থে রাজধানীর আশকোনায় হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার আবাসন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২৬ জুলাই) হজ্জ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
৩০ মিনিট আগে
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
৩৫ মিনিট আগে
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৪৪ মিনিট আগে