স্ট্রিম প্রতিবেদক

দেশের নদী ও খাল-বিল দূষণ ঠেকাতে প্রতিটি শহরে বর্জ্য ব্যবস্থাপনা ঠিক করতে হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। বুধবার (১৫ এপ্রিল) সংসদে অধিবেশনে এমপি এস এম রফিকুল ইসলামের প্রশ্নে তিনি এই মন্তব্য করেন।
এমপি রফিকুল ইসলাম পরিবেশমন্ত্রীর কাছে জানতে চান, শিল্পকারখানার বর্জ্য পরিশোধন না করে নদী-নালায় ফেলায় জলাশয়ের পানি কালো রং ধারণ করছে। এই ব্যাপারে মন্ত্রীর বক্তব্য কী?
জবাবে পরিবেশমন্ত্রী বলেন, প্রতিটি শহরে বর্জ্য ব্যবস্থাপনা ঠিক করতে হবে। নদী ও খাল-বিল দূষণ রোধে কারখানাগুলোতে ইটিপি (তরল বর্জ্য পরিশোধন প্ল্যান্ট) চালু রেখেছেন। একইভাবে কঠিন বর্জ্য ঠিকমতো প্রক্রিয়াজাতে বেসরকারি খাততে উৎসাহিত করা হচ্ছে, যাতে কঠিন বর্জ্য থেকে তারা এনার্জি অথবা জৈব সার উৎপাদন করতে পারে।
তিনি আরও বলেন, ‘আমাদের সরকার নতুন হলেও এই ব্যাপারে সচেতন। আশা করি, আগামী বছরের মধ্যে নদী ও খাল-বিল দূষণ রোধে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে।’
জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা নিয়ে মন্ত্রী বলেন, একদিনে এটি সম্ভব নয়। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সরকারের প্রচেষ্টা ধারাবাহিক ও পরিকল্পিতভাবে অব্যাহত থাকবে।

.png)
পদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
৩ মিনিট আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
৩০ মিনিট আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘পদোন্নতির ক্ষেত্রে কোনো কর্মকর্তার রাজনৈতিক পরিচয় বা ব্যক্তিগত পছন্দ-অপছন্দ যেন মূল্যায়নে প্রভাব না ফেলে। পেশাগত দক্ষতা, নেতৃত্বের সক্ষমতা, সততা, বিশ্বস্ততা, শৃঙ্খলা, আনুগত্য এবং দায়িত্ব পালনের যোগ্যতাকেই পদোন্নতির প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করতে হবে।’
২ ঘণ্টা আগে