স্ট্রিম সংবাদদাতা

রাঙামাটির কাপ্তাই হ্রদে লঞ্চের ধাক্কায় একটি যাত্রীবাহী ইঞ্জিনচালিত বোট ডুবে গেছে। এতে বোটে থাকা চালকসহ ১২ জন যাত্রী অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন।
আজ শুক্রবার (৫ জুন) সকাল আনুমানিক নয়টার দিকে কাপ্তাই হ্রদের সুবলং বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহত বা নিখোঁজের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রাঙামাটি সদর থেকে যাত্রী নিয়ে বরকল উপজেলায় যাচ্ছিল যাত্রীবাহী ইঞ্জিনচালিত বোটটি। সুবলং বাজার ঘাটে পৌঁছানোর পর রাঙামাটি থেকে মাইনীমুখের উদ্দেশে ছেড়ে যাওয়া 'এমএল বিজলি' নামের একটি লঞ্চের সঙ্গে বোটটির ধাক্কা লাগে। এতে বোটটি মুহূর্তেই পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষণিকভাবে বোটে থাকা সব যাত্রীকে উদ্ধার করেন।
সুবলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরুণ জ্যোতি চাকমা বলেন, 'বোটডুবির ঘটনা ঘটেছে। বোটে থাকা ১২ জন সব যাত্রীকে স্থানীয়রা নিরাপদে উদ্ধার করেছেন। দ্রুত উদ্ধার করতে পারায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। কেউ নিখোঁজ বা আহত হয়নি।'
রাঙামাটি লঞ্চ মালিক সমিতির লাইনম্যান বিশ্বজিৎ দে বলেন, 'বরকলগামী ইঞ্জিনচালিত বোটটি যাত্রী নিয়ে যাচ্ছিল। এ সময় সুবলং ঘাটে মাইনীমুখের উদ্দেশে ছেড়ে যাওয়া এমএল বিজলি লঞ্চকে অতিক্রম করতে চাইলে লঞ্চের পেছনের অংশে বোটটি ধাক্কা লেগে ডুবে যায়। লঞ্চের কর্মী ও স্থানীয়দের সহায়তায় যাত্রীদের নিরাপদে উদ্ধার করা হয়েছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।'

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
৪৩ মিনিট আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১ ঘণ্টা আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে