স্ট্রিম সংবাদদাতা

রাঙামাটির বরকল উপজেলার ভূষণছড়া থেকে তরুণ-তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে সুভাষ কান্তি চাকমা (২৬) ও এনা চাকমার (১৮) লাশ উদ্ধার করা হয়।
সুভাষ রাঙামাটির কাপ্তাইয়ের সুরেশ কান্তি চাকমার ছেলে। আর এনা বরকলের ভূষণছড়া ইউনিয়নের বগাছড়ি গ্রামের শান্তি চাকমার মেয়ে।
ভূষণছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুস সালাম জানান, দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের জন্য পরিবারের মধ্যে আলোচনা চলছিল। কিন্তু সুভাষ চাকমার প্রথম স্ত্রী বিষয়টি জানতে পেরে বেঁকে বসেন। অন্যদিকে, সুভাষের স্ত্রী থাকার বিষয় জানতে পেরে কনেপক্ষ মুখ ফিরিয়ে নেয়।
বরকল থানার ওসি রফিকুল ইসলাম জানিয়েছেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে গাছে ঝুলন্ত লাশ দুটি উদ্ধার করা হয়। শুনেছি তারা পরস্পরকে ভালোবাসত। পরিবার মেনে না নেওয়ায় সোমবার রাতে ্মএনার বাড়ির পাশে এক রশিতে দুজন গলায় ফাঁস নেন। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

.png)

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ৪৫৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
২ মিনিট আগে
হামের উপসর্গে রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি। রোববার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ৯৯০ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
১৪ মিনিট আগে
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গড়ে তোলা রাজীব শাহের ‘নবাবপাড়া’ গুঁড়িয়ে দিয়েছে কর্তৃপক্ষ। রোববার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি) ও গণপূর্ত অধিদপ্তর যৌথভাবে এই অভিযান চালায়।
৩০ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে এক কিশোরকে তুলে নিয়ে নির্যাতনে হত্যার ঘটনায় প্রধান আসামি মো. নুরুল ইসলাম ওরফে ইরান (৪০) পিটুনিতে নিহত হয়েছেন। পরে তাঁর বসতঘরে আগুন ধরিয়ে দেয় এলাকার বিক্ষুব্ধরা। তবে বাড়িতে হামলায় ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির ও স্থানীয় ইউপি সদস্য নেতৃত্ব দিয়েছেন বলে অভিযোগ করেছে নিহতের ছেলে।
৩২ মিনিট আগে