স্ট্রিম প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের জন্য পাঠানো পোস্টাল ব্যালটের ১ লাখ ৯৪ হাজারেরও বেশি ব্যালট ভোট শেষে দেশে পৌঁছেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার (২ ফেব্রুয়ারি) পোস্টাল ব্যালট সংক্রান্ত নির্বাচন কমিশনের দেওয়া তথ্য থেকে এ তথ্য জানায় ইসি।
পোস্টাল ব্যালট সংক্রান্ত ইসির দেওয়া তথ্যে জানা যায়, বাংলাদেশ থেকে ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি পোস্টাল ব্যালট বিদেশে পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ২২ হাজার ৩১৫টি ব্যালট ভোটারের হাতে পৌঁছেছে। আর ভোটার কর্তৃক ৪ লাখ ৬৪ হাজার ২২৫টি ব্যালটে ভোটদান সম্পূর্ণ হয়েছে।
ব্যালট সংক্রান্ত তথ্যে আরও জানা যায়, ভোট দেওয়া সম্পন্ন হওয়ার পর ৪ লাখ ১৮ হাজার ৯৬২ জন ভোটার ডাকযোগে ব্যালট ফেরত পাঠিয়েছেন। এর মধ্যে আজ সোমবার পর্যন্ত ১ লাখ ৯৪ হাজার ৯১৪টি ব্যালট বাংলাদেশে পৌঁছেছে।
তবে ভোটারদের কাছে সরবরাহ করতে না পারায় ১২ হাজার ১৭০টি ব্যালট ভোট ছাড়াই দেশে ফেরত এসেছে বলে জানায় ইসি।
উল্লেখ্য, দেশ ও দেশের বাইরে থেকে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য ১৫ লাখ ২৮ হাজার ১৩১ জন ভোটার অনুমোদন পেয়েছেন। এর মধ্যে ৭ লাখ ৬৭ হাজার ২৩৩ জন প্রবাসী ভোটার।

.png)

কক্সবাজার শহরের বাস টার্মিনালসংলগ্ন একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে আতাউল করিম (৫০) নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় ‘ঢাকা হোটেল’-এর ৪০১ নম্বর কক্ষ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বেড়াতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বহিষ্কৃত নেতা আসাদকে মারধরের পর পুলিশে দিয়েছে বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার হরিপুর ইউনিয়নের হরিপুর রাজবাড়িতে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
বিদ্যুৎ ও জ্বালানিসংকটসহ সার্বিক আর্থ-সামাজিক ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে জাতীয় সংসদের বিশেষ অধিবেশনের ডাকার অনুরোধ জানিয়েছে জামায়াত। দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এ অধিবেশন ডাকার জন্য রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন ।
২ ঘণ্টা আগে
সঠিক পরিকল্পনা গ্রহণ না করলে বাংলাদেশ যত ঋণ রয়েছে, তাতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন দেওয়া যাবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
২ ঘণ্টা আগে