স্ট্রিম প্রতিবেদক

পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শকসহ (অতিরিক্ত আইজিপি) ২৩ কর্মকর্তার দায়িত্বে রদবদল করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার (২২ এপ্রিল) তিনটি প্রজ্ঞাপনে এই আদেশ জারি করে মন্ত্রণালয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ টেলিকমের ডিআইজি (সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি) রেজাউল করিমকে নৌপুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে পদায়ন করা হয়েছে।
বাকি কর্মকর্তাদের মধ্যে ৭ ডিআইজি, ২ অতিরিক্ত ডিআইজি ও ১৩ পুলিশ সুপার (এসপি)। এরমধ্যে পুলিশ অধিদপ্তরের ডিআইজি খোন্দকার নজমুল হাসানকে টাঙ্গাইল পিটিসির কমান্ড্যান্ট, টাঙ্গাইল পিটিসির কমান্ড্যান্ট মোহাম্মদ আশফাকুল আলমকে পুলিশ অধিদপ্তরের ডিআইজি, রংপুর মহানগর পুলিশের কমিশনার মজিদ আলীকে সিআইডির ডিআইজি, হাইওয়ে পুলিশের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদকে রংপুর মহানগর পুলিশের কমিশনার করা হয়েছে।
এ ছাড়া পুলিশ অধিদপ্তরের ডিআইজি মোহাম্মদ আব্দুল্লাহীল বাকীকে হাইওয়ে পুলিশের ডিআইজি, আরেক ডিআইজি কাজী জিয়া উদ্দিনকে পুলিশ স্টাফ কলেজের ডিআইজি এবং পুলিশ একাডেমি, সারদার ডিআইজি আবু রায়হান মুহাম্মদ সালেহকে পুলিশ অধিদপ্তরের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।
এদিকে পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত ডিআইজি ফয়সল মাহমুদকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে এবং এ এফ এম আনজুমান কালামকে সিলেট রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
আর ১৩ পুলিশ সুপারের মধ্যে ৪ জনকে সিলেট মহানগর পুলিশে বদলি করা হয়েছে। তাঁরা হলেন– হাইওয়ে পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ, বিশেষ শাখার পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন, পিবিআইয়ের পুলিশ সুপার আকতার হোসেন ও এপিবিএনের পুলিশ সুপার শাহরিয়ার আল মামুন।
এর বাইরে পুলিশ একাডেমি, সারদার পুলিশ সুপার এলিজা শারমীনকে এপিবিএনে, রাজশাহীর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান মিয়াকে বিশেষ শাখার এসপি, পুলিশ অধিদপ্তরের এআইজি মাহফুজা আক্তারকে পুলিশ টেলিকমের এসপি, পুলিশ অধিদপ্তরের এসপি মোহাম্মদ মাহফুজুর রহমান আল মামুনকে পিবিআইতে, পুলিশ টেলিকমের এসপি মোহাম্মদ মোর্শেদ আলমকে রংপুর মহানগর পুলিশে, কিশোরগঞ্জের পুলিশ সুপার এস এম ফরহাদ হোসেনকে পিবিআইয়ের পুলিশ সুপার, ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ মিজানুর রহমানকে কিশোরগঞ্জের পুলিশ সুপার, রংপুরের পুলিশ সুপার মারুফাত হুসাইনকে ট্যুরিস্ট পুলিশের সুপার এবং এপিবিএনের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেলকে রংপুরের এসপি করা হয়েছে।
এদিকে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তিনজন উপকমিশনারকে (ডিসি) অভ্যন্তরীণ বদলি করা হয়েছে। তাঁদের মধ্যে পিওএম দক্ষিণ বিভাগের ডিসি মোহাম্মদ মাহমুদুল কবীরকে সচিবালয়–নিরাপত্তা বিভাগের ডিসি, এইচআরডি বিভাগের ডিসি মোহাম্মদ মাসুদ রানাকে ট্রাফিক গুলশান বিভাগের ডিসি এবং ট্রাফিক অ্যাডমিন বিভাগের ডিসি লিজা বেগমকে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের ডিসি করা হয়েছে।

রাজশাহীতে তীব্র তাপদাহে তেলের জন্য পাম্পে লাইনে দাঁড়িয়ে থেকে হিট-স্ট্রোকে একজনের মৃত্যু হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে জেলার মোহনপুর উপজেলার কেশরহাটে ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে। চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন ইউএনও। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস।
২৩ মিনিট আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) খাবারের দোকানে কথাকাটাকাটির জেরে এক কর্মীর গায়ে হালিম ছুড়ে মারা এবং আরেকজনকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তাবিষয়ক সম্পাদক হুসনে মুবারকের বিরুদ্ধে।
৩৬ মিনিট আগে
কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলে নিখোঁজ হওয়ার তিন দিন পর নয়ন দাশ (৩৫) নামে স্থানীয় মন্দিরের এক সেবায়েতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
২ ঘণ্টা আগে
সরকার পতিত জমি চিহ্নিত করে চাষাবাদের উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদে টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য মো. রবিউল আউয়ালের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
২ ঘণ্টা আগে