স্ট্রিম প্রতিবেদক

সরকারের ফরমায়েশি রায় দিয়ে যারা বিচার বিভাগকে কলঙ্কিত করেছেন তাদের বিচার হতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে রাজধানীর জনসন রোডে ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সমর্থিত সবুজ প্যানেলের পরিচিতি সভায় এই মন্তব্য করেন তিনি।
ল’ইয়ার্স কাউন্সিলের প্রধান উপদেষ্টা এটিএম আজহার সভায় বলেন, ‘আমরা পরির্বতন চাই। সেই পরিবর্তন আইন অঙ্গন থেকে শুরু হতে হবে। খায়রুল হকের মতো বিচারক জনগণ আর চায় না। যারা বিচারকের চেয়ারে বসে অন্য দেশের প্রতি আনুগত্যশীল এবং সরকারের ফরমায়েশি রায় দিয়ে বিচার ব্যবস্থাকে কলঙ্কিত করেছে তাদের উত্তরসূরীদের বিচারকের চেয়ারে জাতি দেখতে চায় না।’
তিনি আরও বলেন, স্বাধীন, সার্বভৌম বাংলাদেশকে যারা স্বীকার করে, জনগণকে ভালোবাসে এবং দায়বদ্ধতা রয়েছে তাদেরকে বিচারকের চেয়ারে দেখতে চায় জাতি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ল’ইয়ার্স কাউন্সিল ঢাকা জজকোর্ট শাখার সভাপতি আব্দুর রশিদ। পরিচালনায় ছিলেন কাউন্সিলের কেন্দ্রীয় সহ-সম্পাদক ও আইনজীবী ঐক্য পরিষদ সবুজ প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আব্দুর রাজ্জাক। বক্তব্য দেন কাউন্সিলের সেক্রেটারি জেনারেল মতিউর রহমান আকন্দ, উপদেষ্টা ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, ব্যারিস্টার নজরুল ইসলাম, আব্দুর রহমান, ও আতিকুর রহমান, ন্যাশনাল ল’ইয়ার্স এলায়েন্সের উপদেষ্টা সারজিস আলম, মুখ্য সংগঠক শাকিল আহমেদ প্রমুখ।
সভায় ল’ইয়ার্স কাউন্সিলের সভাপতি জসীম উদ্দীন সরকার আইনজীবী ঐক্য পরিষদ সবুজ প্যানেলের প্রার্থীদের পরিচয় তুলে ধরেন।

.png)

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রোববার (২৬ জুলাই) শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
১ ঘণ্টা আগে
প্রবাসীদের সুবিধার্থে রাজধানীর আশকোনায় হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার আবাসন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২৬ জুলাই) হজ্জ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
১ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
১ ঘণ্টা আগে
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১ ঘণ্টা আগে