স্ট্রিম সংবাদদাতা

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যা ও দেশব্যাপী নারী নির্যাতনের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক ছাত্রজোট এবং ইসলামী ছাত্রী সংস্থার পৃথক কর্মসূচিতে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে গণতান্ত্রিক ছাত্রজোটের মানববন্ধনে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল বলেন, ‘এদেশে ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর পোশাক নিয়ে কথা হয়। বাংলাদেশ দিনে দিনে বসবাসের অনুপযোগী হয়ে উঠছে দেখেই রামিসার বাবা বিচারের দাবিই জানাচ্ছেন না।’ তিনি সাংস্কৃতিক আগ্রাসন ও পর্নোগ্রাফির ছড়াছড়ি বন্ধে মিডিয়াকে আরও সচেষ্ট হওয়ার আহ্বান জানান।
একই কর্মসূচিতে আইন বিভাগের শিক্ষার্থী প্রসেনজিৎ দ্বীপ বিচার বিভাগের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘রামিসার বাবা বিচার চান না। তাঁর এই মন্তব্য বিচার বিভাগের ব্যর্থতাকেই সামনে এনেছে। বিচার বিভাগ যদি স্বাধীন না হয়, তবে সবাই বলবে আপনারা বিচার করতে পারবেন না!’
অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে মানববন্ধনে দ্রুত বিচার ও নারী-শিশুর নিরাপত্তা নিশ্চিতের দাবি জানায় ইসলামী ছাত্রী সংস্থা।

মন্নুজান হল সংসদের ভিপি সুমাইয়া জাহান বলেন, ‘রামিসা হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে মানুষের উদ্বেগ বাড়ছে। আমরা রামিসাসহ সব সহিংস ঘটনার বিচার চাই।’
সমাজকর্ম বিভাগের শিক্ষক রুমানা আক্তার বলেন, ‘একটি স্বাধীন রাষ্ট্রে শিশুদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া উদ্বেগজনক। আজ রামিসা, কাল অন্য কোনো শিশু—এই শঙ্কা নিয়ে পরিবারগুলো থাকতে পারে না। শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।’
সমাজের নৈতিক সংকটের কথা উল্লেখ করে ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক ড. মুর্শেদা রহমান বলেন, ধর্মীয় ও মানবিক উভয় দৃষ্টিকোণ থেকেই শিশু ও নারীর প্রতি সহিংসতা অগ্রহণযোগ্য। এসব অপরাধের ক্ষেত্রে দ্রুত বিচার ও কার্যকর শাস্তি নিশ্চিত করা প্রয়োজন।
রাকসুর মহিলাবিষয়ক সম্পাদক সৈয়দা হাফসা বলেন, বিচারহীনতার সংস্কৃতি বন্ধ না হলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকানো কঠিন।
উভয় কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং ছাত্র সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

.png)

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ফেরিতে পদ্মা পার হওয়ার সময় মাঝনদীতে ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রায় চার ঘণ্টা পর ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর চর এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।
২৫ মিনিট আগে
রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৫ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১৩ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৫ ঘণ্টা আগে