স্ট্রিম প্রতিবেদক

অমর একুশে বইমেলা শুরু হচ্ছে আগামী ২৬ ফেব্রুয়ারি। এ দিন বিকেলে মেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর সকালে গুণীজনদের হাতে একুশে পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী।
রোববার (২২ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির এক কর্মকর্তা স্ট্রিমকে এসব তথ্য নিশ্চিত করেন। তবে নাম প্রকাশ করতে চাননি তিনি।
বাংলা একাডেমির ওই কর্মকর্তা জানান, ২৬ ফেব্রুয়ারি সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ গুণীজনদের হাতে একুশে পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর দুপুর ২টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে তিনি বইমেলা উদ্বোধন করবেন। গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠান দুটি ঘিরে এরমধ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি শেষ হয়েছে।
তবে তিনি বলেন, ‘এতবার তারিখ পরিবর্তন হলো, পাঠকেরা ঠিকঠাক মেলায় আসবে কিনা সন্দেহ আছে।’

.png)

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রোববার (২৬ জুলাই) শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
১৬ মিনিট আগে
প্রবাসীদের সুবিধার্থে রাজধানীর আশকোনায় হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার আবাসন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২৬ জুলাই) হজ্জ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
২৭ মিনিট আগে
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
৩২ মিনিট আগে
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৪০ মিনিট আগে