স্ট্রিম সংবাদদাতা

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) সংঘর্ষ, হামলা ও ভাঙচুরে জড়িত থাকায় ৩১ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) পৃথক বিজ্ঞপ্তিতে এ খবর জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জানা যায়, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে শহীদ আবরার ফাহাদ হল থেকে শতাধিক শিক্ষার্থী দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে নূর হোসেন হলে হামলা চালায়। এ সময় নামাজঘরসহ হলের বিভিন্ন কক্ষ, আসবাবপত্র ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করা হয়। হামলায় সহকারী প্রক্টরসহ কয়েকজন শিক্ষার্থী আহত হন।
এ ঘটনার ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের ভিত্তিতে প্রাথমিকভাবে ৩১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে প্রশাসন।
এছাড়া শিক্ষার্থীদের শুক্রবার বিকেল ৪টার মধ্যে হল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়। তবে বিদেশি শিক্ষার্থীরা এ সিদ্ধান্তের আওতায় পড়বেন না বলে জানানো হয়।
হাবিপ্রবিতে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করেছে প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. নওশের ওয়ান বলেন, ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীর সাক্ষের ভিত্তিতে ৩১ জনকে প্রাথমিকভাবে দোষী হিসেবে শনাক্ত করে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। ক্যাম্পাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে জানিয়ে তিনি বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব হল বন্ধ থাকবে।

.png)

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘পদোন্নতির ক্ষেত্রে কোনো কর্মকর্তার রাজনৈতিক পরিচয় বা ব্যক্তিগত পছন্দ-অপছন্দ যেন মূল্যায়নে প্রভাব না ফেলে। পেশাগত দক্ষতা, নেতৃত্বের সক্ষমতা, সততা, বিশ্বস্ততা, শৃঙ্খলা, আনুগত্য এবং দায়িত্ব পালনের যোগ্যতাকেই পদোন্নতির প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করতে হবে।’
১৩ মিনিট আগে
রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেওয়া মো. সাহাবুদ্দিনকে বিচারের মুখোমুখি করার দাবি আমলে নেওয়ার মতো নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ‘আমরা তাঁর সহযোগিতা পেয়েছি।’
৪৩ মিনিট আগে
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ফেরিতে পদ্মা পার হওয়ার সময় মাঝনদীতে ‘ঝাঁপ’ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রায় চার ঘণ্টা পর ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর চর এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৬ ঘণ্টা আগে