সচিব পদমর্যাদায় তিনজনকে চুক্তিভিত্তিক নিয়োগ
স্ট্রিম প্রতিবেদকঢাকা

সচিব পদমর্যাদায় এনজিওবিষয়ক ব্যুরোর মহাপরিচালক, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান ও ওয়াকফ প্রশাসক পদে তিন কর্মকর্তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (১৯ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
এক বছরের জন্য নিয়োগ পাওয়া ওই কর্মকর্তারা হলেন– এনজিওবিষয়ক ব্যুরোর মহাপরিচালক (ডিজি) পদে ড. মোহাম্মদ জাকারিয়া, ওয়াকফ প্রশাসক হিসেবে সাফিজ উদ্দিন আহমেদ এবং ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান আব্দুল্লাহ আল বাকী।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন অনুযায়ী এই কর্মকর্তাদের অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।
এদিকে, পৃথক এক আদেশে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) সংযুক্ত অতিরিক্ত সচিব শায়লা শারমিন জামানকে মহিলাবিষয়ক অধিদপ্তরের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
.png)
-028855-256x144.webp)





