স্ট্রিম ডেস্ক

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (২ জুন) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদ কক্ষে এই নির্বাচন হয়।
অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী ছিলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। নির্বাচনের ফলাফল অনুযায়ী, মোট ১৯০ ভোটের মধ্যে খলিলুর রহমান পেয়েছেন ৯৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের কূটনীতিক আন্দ্রেয়াস এস কাকোরিস পেয়েছেন ৯১ ভোট।
দীর্ঘ ৪০ বছর পর এই পদের কোনো বাংলাদেশি দায়িত্ব পেতে যাচ্ছেন। আগে ১৯৮৬-৮৭ সালে জাতিসংঘের ৪১তম সাধারণ পরিষদের অধিবেশনে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী সভাপতির দায়িত্ব পালন করেন।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের ফাঁকে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন হুমায়ুন রশীদ চৌধুরী।
আগামী ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের নতুন অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। সাধারণ পরিষদের বর্তমান সভাপতি এবং জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হলেন খলিলুর রহমান। আগামী এক বছর এই দায়িত্ব পালন করবেন তিনি।
এদিকে, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বিজয়ী হওয়ায় খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাতে ফেসবুক পোস্টে তিনি লেখেন, বিশ্বমঞ্চে বাংলাদেশের অংশগ্রহণ ও গ্রহণযোগ্যতা যে বাড়ছে, খলিলুর রহমানের নির্বাচিত হওয়ার তারই প্রমাণ। আমরা বিশ্বাস করি, তিনি বিশ্বমঞ্চে বাংলাদেশকে গৌরবের সঙ্গে তুলে ধরবেন।
তারেক রহমান লেখেন, বহুপাক্ষিক সংকট নিরসনে খলিলুর রহমান বিশ্বমঞ্চে বাংলাদেশের গৌরবময় প্রতিনিধিত্ব করবেন বলে সরকার আশাবাদী।
অভিনন্দন বার্তায় তিনি আরও লেখেন, বৈশ্বিক প্রেক্ষাপটে বহুপাক্ষিক চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য নতুন নেতৃত্ব জরুরি। নবনির্বাচিত সভাপতি হিসেবে খলিলুর রহমান আন্তর্জাতিক অংশীদারত্ব, ফলপ্রসূ সংলাপ এবং পারস্পরিক সহযোগিতা জোরদার করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

.png)

রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেওয়া মো. সাহাবুদ্দিনকে বিচারের মুখোমুখি করার দাবি আমলে নেওয়ার মতো নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ‘আমরা তাঁর সহযোগিতা পেয়েছি।’
৪ মিনিট আগে
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ফেরিতে পদ্মা পার হওয়ার সময় মাঝনদীতে ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রায় চার ঘণ্টা পর ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর চর এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৫ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১৪ ঘণ্টা আগে