স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর ফার্মগেট ও রাজাবাজার এলাকায় পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ জানায়, গতকাল রোববার রাত ১০টার দিকে প্রথমে ফার্মগেটে একটি ও পরে রাজাবাজার এলাকায় পরপর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় একটি দল।
এ সময় ককটেল বিস্ফোরণ ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয় ব্যক্তিদের সহায়তায় পুলিশ আরিফুর রহমান হৃদয় (২৩) নামে এক যুবককে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে।
পুলিশের ভাষ্য, গ্রেপ্তার হৃদয় পিরোজপুর জেলা ছাত্রলীগের কর্মী। তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পালিয়ে যাওয়া দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক বলেন, রাত ১০টা ৭ মিনিটে কারওয়ান বাজারের দিক থেকে আসা একটি মোটরসাইকেলে চালকসহ আরও দুজন ছিলেন। তাঁরা প্রথমে ফার্মগেট ফুটওভার ব্রিজের নিচে এসে একটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরে পুলিশ ও স্থানীয় লোকজন ধাওয়া দিলে তাঁরা পূর্ব রাজাবাজারের মসজিদ গলিতে গিয়ে আরও দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মোটরসাইকেলসহ দুইজন পালিয়ে যায়। এ সময় হৃদয় নামের একজনকে হাতেনাতে ধরা হয়।
ওসি মো. ইমাউল হক আরও বলেন, আটক আরিফুর রহমান হৃদয় পিরোজপুর জেলা ছাত্রলীগের সভাপতি অনিকের অনুসারী। প্রাথমিকভাবে তাঁরা এমন তথ্য জানতে পেরেছেন। এ বিষয়ে আরও তদন্ত হচ্ছে।
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) এক কর্মকর্তা জানান, রাত ১০টার দিকে ফার্মগেট এলাকায় হঠাৎ বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের পর মোটরসাইকেল আরোহী তিনজন দ্রুত পালানোর চেষ্টা করেন। এ সময় স্থানীয় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা তাঁদের ধাওয়া দেন। এ সময় একজনের আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। ঘটনার পরপরই সংশ্লিষ্ট এলাকায় পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থলগুলো পরিদর্শন করে বিস্ফোরণের বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন।এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

.png)

সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে এক চিকিৎসক ও এক কর্মচারীকে বরখাস্তের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ রোববার (২৬ জুলাই) হাসপাতালটিতে আকস্মিক পরিদর্শনকালে তিনি এ নির্দেশ দেন।
১১ মিনিট আগে
জুলাই আন্দোলনে মোহাম্মদপুর এলাকায় ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জুনাইদ আহমেদ পলকসহ ৩৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। আগামী ১৩ আগস্ট এ বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন আদালত।
১৬ মিনিট আগে
রংপুরে তিস্তার ভাঙন ঠেকাতে কার্যকর উদ্যোগ না থাকার অভিযোগ তুলে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কার্যালয় ঘেরাও করেছেন তিস্তা পাড়ের বাসিন্দারা। রোববার দুপুর ১টার দিকে নগরীর আলমনগর এলাকায় প্রতিষ্ঠানটির কার্যালয়ের সামনে বিক্ষোভ-সমাবেশ করেন তারা। পরে ভাঙনকবলিত এলাকায় দ্রুত জিওব্যাগ ফেলার দাবি জানান।
২০ মিনিট আগে
দেশের বাজারে পরিচিত ব্র্যান্ডের টুথপেস্টের চারটির মধ্যে তিনটিতেই ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। মোট ১৯ ব্র্যান্ডের ৩৪টি টুথপেস্টের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৬টি প্রায় ৭৭ শতাংশ নমুনায় মাইক্রোপ্লাস্টিকের কণার উপস্থিতি পেয়েছেন গবেষকরা।
৩৩ মিনিট আগে