শহীদ মিনারে যুবক খুন
স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে চাঞ্চল্যকর রাকিবুল ইসলাম হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ। এই হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রসহ পাঁচজনকে গ্রেপ্তারও করেছে শাহবাগ থানা পুলিশ ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
বৃহস্পতিবার (১৯ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এর আগে রোববার (১৫ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারের পশ্চিম পাশে রাকিবুল ইসলাম মোটরসাইকেল রাখার সময় ৫-৬ জন অজ্ঞাতপরিচয় যুবক পেছন থেকে একাধিক গুলি চালায়। তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তার বুক-পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাতও করে। পরে পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় শাহবাগ থানায় হত্যা মামলায় গ্রেপ্তার পাঁচজন হলেন– খুলনার ‘শীর্ষ সন্ত্রাসী’ সালাউদ্দিন সাগর ওরফে সাকা (৩৮), গোলাম রসুল শিহাব (২১), রাফিন শেখ (২০), শাহারিয়ার নাজিম জয় (২০) ও সাগর ফকির (২৬)।
পুলিশ জানায়, হত্যাকাণ্ডের রাতেই স্থানীয়দের সহায়তায় গোলাম রসুল শিহাবকে গ্রেপ্তার করে শাহবাগ পুলিশ। পরে তার দেওয়া তথ্যে ১৬ মার্চ খুলনার লবণচরা এলাকা থেকে রাফিন শেখ ও শাহারিয়ার নাজিম জয়কে গ্রেপ্তার করা হয়। আর ১৭ মার্চ পটুয়াখালীর মির্জাগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় সাগর ফকিরকে। সবশেষ বুধবার (১৮ মার্চ) রাত ৩টার দিকে সিটিটিসির বিশেষ দল গোপালগঞ্জের কাশিয়ানী থানা এলাকায় অভিযান চালিয়ে ভাড়াটে খুনিচক্রের হোতা সালাহউদ্দিন সাগর ওরফে সাকাকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান জানান, গ্রেপ্তার সালাহউদ্দিন সাগর ওরফে সাকা খুলনা জেলার শীর্ষ সন্ত্রাসী। তিনি একটি ভাড়াটে খুনিচক্র পরিচালনা করে।
এই হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলেও জানান তিনি।

.png)

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রোববার (২৬ জুলাই) শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
১৩ মিনিট আগে
প্রবাসীদের সুবিধার্থে রাজধানীর আশকোনায় হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার আবাসন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২৬ জুলাই) হজ্জ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
২৪ মিনিট আগে
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
২৯ মিনিট আগে
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৩৮ মিনিট আগে