স্ট্রিম প্রতিবেদক

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামিন চেয়েছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।
রোববার (২৬ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে এই আবেদনের শুনানি হয়। আগামী ২৬ জুলাই জামিন আবেদনের পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত।
শুনানিতে ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। আওয়ামী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহীর পক্ষে শুনানি করেন আইনজীবী শেখ আলী আহমেদ খোকন এবং রাষ্ট্রপক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
শুনানিতে আইনজীবী আহমেদ খোকন দাবি করেন, তৌফিক-ই-ইলাহী সরকারের কোনো নির্বাহী দায়িত্বে ছিলেন না, কেবল উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন। তিনি আরও বলেন, ‘আমার মক্কেল ১৪ দলীয় জোটের সদস্য নন। ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলন দমনে তৎকালীন সরকারের কোনো বৈঠকেও তিনি উপস্থিত ছিলেন না।’
আইনজীবী আহমেদ খোকন যুক্তি দেখান, তৌফিক-ই-ইলাহী এক বছর সাত মাস ধরে কারাবন্দি রয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনানুসারে গ্রেপ্তারের এক বছরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল না হলে জামিন পাওয়ার সুযোগ রয়েছে। এছাড়া প্রাথমিক প্রমাণ না থাকলে আদালত আসামিকে অব্যাহতিও দিতে পারেন।
চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম আদালতকে জানান, মামলার তদন্ত প্রতিবেদন প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং দ্রুতই দাখিল করা হবে। এ জন্য ট্রাইব্যুনালের কাছে আরও সময়ের আবেদন করেন তিনি।

.png)

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘পদোন্নতির ক্ষেত্রে কোনো কর্মকর্তার রাজনৈতিক পরিচয় বা ব্যক্তিগত পছন্দ-অপছন্দ যেন মূল্যায়নে প্রভাব না ফেলে। পেশাগত দক্ষতা, নেতৃত্বের সক্ষমতা, সততা, বিশ্বস্ততা, শৃঙ্খলা, আনুগত্য এবং দায়িত্ব পালনের যোগ্যতাকেই পদোন্নতির প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করতে হবে।’
২০ মিনিট আগে
রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেওয়া মো. সাহাবুদ্দিনকে বিচারের মুখোমুখি করার দাবি আমলে নেওয়ার মতো নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ‘আমরা তাঁর সহযোগিতা পেয়েছি।’
১ ঘণ্টা আগে
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ফেরিতে পদ্মা পার হওয়ার সময় মাঝনদীতে ‘ঝাঁপ’ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রায় চার ঘণ্টা পর ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর চর এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৬ ঘণ্টা আগে