স্ট্রিম প্রতিবেদক

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (বিপিএসসি)। এতে মোট ৩ হাজার ৬৩১ প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
মঙ্গলবার বিপিএসসির প্রকাশিত ফল অনুযায়ী, সাধারণ ক্যাডার পদে ২ হাজার ৫৭০ জন, সাধারণ এবং কারিগরি বা পেশাগত পদে ৭৬৩, কারিগরি বা পেশাগত পদে ২৯৮ জন উত্তীর্ণ হয়েছেন।
গত বছরের ২৭ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর এবং ময়মনসিংহ কেন্দ্রে একযোগে এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ মোট ১০ হাজার ৬৪৪ জন প্রার্থী এই লিখিত পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ হয় ২০২৪ সালের ২৮ নভেম্বর। তখন বলা হয়েছিল, ৪৭তম বিসিএসে চাকরিপ্রত্যাশীরা মোট ৩ হাজার ৬৮৮ শূন্য পদের জন্য পরীক্ষায় অংশ নেবেন।
ক্যাডার সার্ভিসে মোট ৩ হাজার ৪৮৭ শূন্য পদ ছিল, যার মধ্যে প্রশাসন ক্যাডারে ২০০, পুলিশ ক্যাডারে ১০০ ও কৃষি ক্যাডারে ১৬৮। এ ছাড়া, নন-কাডার সার্ভিসে শূন্য পদের সংখ্যা ছিল ২০১টি।
গত বছরের ১৯ সেপ্টেম্বর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেওয়ার জন্য মোট ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন প্রার্থী আবেদন করেন।
পিএসসি জানায়, ৪৭ বিসিএসের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা মে মাসে শুরু হবে। বিস্তারিত সময়সূচি যথাসময়ে পত্রিকা ও কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

.png)

শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৯ মিনিট আগে
২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামীকাল সোমবার (২৭ জুলাই) শুরু হচ্ছে। যা চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। রোববার (২৬ জুলাই) এক তথ্যবিবরণীতে এ তথ্য জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
১৮ মিনিট আগে
চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
১ ঘণ্টা আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১ ঘণ্টা আগে