স্ট্রিম প্রতিবেদক

পুলিশের ১৬ উপমহাপরিদর্শক (ডিআইজি) ও এক অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। রোববার (৩ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরীর সই করা প্রজ্ঞাপনে বলা হয়, বিধি অনুযায়ী অবসর সুবিধা পাবেন তাঁরা। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
অবসরে যাওয়া কর্মকর্তারা হলেন— এন্টি টেরোরিজম ইউনিটের মফিজ উদ্দিন আহম্মেদ, হাইওয়ে পুলিশের ইমতিয়াজ আহমেদ, সিআইডির হাবিবুর রহমান, পুলিশ অধিদপ্তরের সালেহ মোহাম্মদ তানভীর, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার হারুন-অর-রশীদ, পুলিশ স্টাফ কলেজের এস এম আক্তারুজ্জামান, নোয়াখালী পিটিসির হায়দার আলী খান, খুলনা পিটিসির মাহবুবুর রহমান ভূঁইয়া, ট্যুরিস্ট পুলিশের রুহুল আমিন, হাইওয়ে পুলিশের রফিকুল হাসান গনি ও নৌপুলিশের মিজানুর রহমান।
এ ছাড়া তালিকায় আছেন– রংপুর মেট্রোপলিটন পুলিশের মজিদ আলী, পুলিশ অধিদপ্তরের কাজী জিয়া উদ্দিন, রেলওয়ের গোলাম রউফ খান, রংপুর পিটিসির শেখ মোহাম্মদ রেজাউল হায়দার, ঢাকার হাইওয়ে পুলিশের রখফার সুলতানা খানম এবং রেলওয়ে পুলিশের এসপি (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) ফারহাত আহমেদ।

.png)

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
১ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘পদোন্নতির ক্ষেত্রে কোনো কর্মকর্তার রাজনৈতিক পরিচয় বা ব্যক্তিগত পছন্দ-অপছন্দ যেন মূল্যায়নে প্রভাব না ফেলে। পেশাগত দক্ষতা, নেতৃত্বের সক্ষমতা, সততা, বিশ্বস্ততা, শৃঙ্খলা, আনুগত্য এবং দায়িত্ব পালনের যোগ্যতাকেই পদোন্নতির প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করতে হবে।’
১ ঘণ্টা আগে
রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেওয়া মো. সাহাবুদ্দিনকে বিচারের মুখোমুখি করার দাবি আমলে নেওয়ার মতো নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ‘আমরা তাঁর সহযোগিতা পেয়েছি।’
১ ঘণ্টা আগে
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ফেরিতে পদ্মা পার হওয়ার সময় মাঝনদীতে ‘ঝাঁপ’ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রায় চার ঘণ্টা পর ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর চর এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে