স্ট্রিম প্রতিবেদক

ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবায়েত, বিহার অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের সম্মানী দেওয়ার কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৪ মার্চ) সোয়া ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বগুড়ার বায়তুল রহমান সেন্ট্রাল মসজিদের ইমাম হোসাইন আহমেদ আবদুল্লাহর হাতে সম্মানীর চেক হস্তান্তরের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে আইবাস সিস্টেমে ‘সেন্ট বাটন’ প্রেস করে সম্মানীর টাকা নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেন।
এই কর্মসূচির আওতায় ইমামরা পাচ্ছেন প্রত্যেকে ৫ হাজার টাকা, মুয়াজ্জিন ৩ হাজার, খাদেম ২ হাজার টাকা। প্রতিটি মন্দির, বৌদ্ধ বিহার ও চার্চের জন্য ৮ হাজার টাকা ভাতা নির্ধারণ করা হয়েছে। যেখানে প্রধান পুরোহিত পাবেন ৫ হাজার টাকা, সহকারী পাবেন ৩ হাজার টাকা।
অনুষ্ঠানে ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ বলেন, ‘আসন্ন ঈদুল ফিতরের আগেই একটি পাইলট স্কিমের আওতায় মাসিক সম্মানী চালু করার লক্ষ্যে প্রাথমিক পর্যায়ে প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় একটি করে মোট ৪ হাজার ৯০৮টি মসজিদ এবং অন্যান্য উপাসনালয়ের ক্ষেত্রে প্রতিটি উপজেলা থেকে দুটি করে মোট ৯৯০টি মন্দিরের পুরোহিত, সারা দেশে ৭২টি উপজেলায় প্রতিটি উপজেলায় দুটি করে মোট ১৪৪টি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ এবং ১৯৮টি উপজেলায় প্রতিটি উপজেলা থেকে দুটি করে ৩৯৬টি গির্জার যাজক নির্বাচন করা হয়েছে।’

উদ্বোধনী অনুষ্ঠানে ধানমন্ডির তাকওয়া মসজিদের খতিব মুফতি সাইফুল ইসলাম বলেন, ‘মসজিদের মিম্বর থেকে কোরআন ও সুন্নাহর আলোকে নীতি-নৈতিকতার কথা বলার চেষ্টা করি। আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি না। আমরা এ বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।’
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মহিবুল্লাহি বাকি বলেন, ‘বিশ্ব পরিস্থিতি যখন আর্থিক সংকটে পড়ছে, তখন ইমাম-মুয়াজ্জিনদের জন্য কোটি কোটি টাকা খরচ করা বড় সাহসিকতার কাজ। এটা বড় সাহস প্রকাশ করার দিন।’
শায়েখে চরমোনাই ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করীম বলেন, ‘আমি মনে করি ওলামায়ে কেরামের সম্মান বেশি হবে যদি তাদের স্বাধীনভাবে কথা বলতে দেওয়া হয়। কোরআন ও হাদিসের খেলাফ করে যতক্ষণ তারা কথা না বলবেন, ততক্ষণ পর্যন্ত যেন তাদের বাধা না দেওয়া হয়—এটাই আমার একটি প্রস্তাব।’

‘আজকে একজন ইমামকে দেখা যায় সভাপতিকে সালাম না দেওয়ার কারণে তাকে বিদায় দিয়ে দেওয়া হয়। তাকে সম্মানিত না করার কারণে তাকে বরখাস্ত করা হয়। হয়তো বাজারটা ঠিকমতো সেক্রেটারির বাড়ি পৌঁছে না দেওয়ার কারণে মুয়াজ্জিনকে বরখাস্ত করে দেওয়া হয়। আমি আজকে আমার প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব—একটি নির্দিষ্ট নীতিমালা থাকা উচিত, কোন কারণে তাকে বরখাস্ত করা হবে’, বলেন সৈয়দ ফয়জুল করীম।
এ সময় প্রধানমন্ত্রীকে মাথা নেড়ে তার এই প্রস্তাবে সায় দিতে দেখা যায়। জবাবে শায়েখে চরমোনাই বলেন, ‘আলহামদুলিল্লাহ, শুকরিয়া জ্ঞাপন করছি।’
তিনি আরও বলেন, ‘আকিদা এবং কোরআন-সুন্নাহর অনুকূলে যতক্ষণ থাকবে, ততক্ষণ কোনো অবস্থাতেই তাকে বরখাস্ত করা যাবে না। সম্মানী ভাতা যেন নিয়ন্ত্রণের কোনো মাধ্যম না হয়। সরকার যেন ইমাম ও মুয়াজ্জিনদের নিয়ন্ত্রণ না করে; বরং এই ভাতা সম্মানী ভাতা হিসেবেই থাকবে। যদি ভাতাকে নিয়ন্ত্রণের মাধ্যম করা হয়, তাহলে কিন্তু তা হিতে বিপরীত হবে।’

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
৩৫ মিনিট আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১ ঘণ্টা আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে