স্ট্রিম প্রতিবেদক

দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় হাসপাতালগুলোতে আইসোলেশন ও আইসিইউ সুবিধার ঘাটতির অভিযোগ তুলেছেন রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন।
সোমবার (৬ এপ্রিল) জাতীয় সংসদে বিধি ৭১-এ জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশে তিনি বলেন, গত তিন সপ্তাহে হামে সন্দেহভাজন মৃত্যুর সংখ্যা ১১৫ ছাড়িয়েছে এবং নিশ্চিত মৃত্যু হয়েছে প্রায় ২০ জনের। একই সঙ্গে সারা দেশে হাজার হাজার শিশু এ রোগে আক্রান্ত হচ্ছে।
আখতার হোসেন বলেন, নিয়মিত টিকাদান কর্মসূচি নিয়ে বিভ্রান্তি রয়েছে এবং দীর্ঘ সময় ক্যাম্পেইন না হওয়ায় অনেক শিশু টিকার বাইরে থেকে গেছে। ঝুঁকিপূর্ণ শিশুদের দ্রুত টিকার আওতায় না আনা এবং সময়মতো ক্যাম্পেইন না হওয়া নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তিনি অভিযোগ করেন, উপজেলা ও জেলা পর্যায়সহ বড় হাসপাতালগুলোতেও পর্যাপ্ত আইসোলেশন ও আইসিইউ সুবিধা নেই। বিশেষ করে রাজশাহী অঞ্চলের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। তিনি আরও জানান, দেশে নয় মাস বয়স থেকে টিকা দেওয়া হলেও বর্তমানে ছয় মাস বা তার কম বয়সী শিশুরাও আক্রান্ত হচ্ছে। বিষয়টি আগে থেকে শনাক্ত করে ব্যবস্থা নিতে না পারা সংশ্লিষ্টদের দায়িত্বহীনতা বলে উল্লেখ করেন তিনি।
স্বাস্থ্য খাতের বাজেট নিয়ে উদ্বেগ প্রকাশ করে এই সংসদ সদস্য বলেন, বরাদ্দকৃত অর্থের বড় অংশ প্রতি বছর অব্যবহৃত থাকে। ২০২৪-২৫ অর্থবছরে প্রায় ১১ হাজার কোটি টাকা অব্যবহৃত থাকার তথ্য দিয়ে তিনি বলেন, এ অর্থ হাসপাতালগুলোর অবকাঠামো উন্নয়নে ব্যবহার করা যেত। তিনি আরও বলেন, “আমাদের মোট বাজেটের মাত্র ৫ শতাংশ স্বাস্থ্য খাতে বরাদ্দ করা হয় যা জিডিপির ১ শতাংশেরও কম এবং মানুষকে আসলে ৭০ শতাংশ খরচ নিজেদের পকেট থেকেই করতে হয়।”
জবাবে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, বর্তমান সরকারের পক্ষ থেকে এখনও নতুন বাজেট পেশ করা হয়নি, তাই এ বিষয়ে মন্তব্য করার আগে তিনি সংসদ সদস্যকে ‘অপেক্ষা করতে এবং দেখতে’ (ওয়েট অ্যান্ড সি) বলেন। তিনি আশ্বস্ত করেন যে, প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদ স্বাস্থ্য খাতের জন্য যে বাজেট বরাদ্দ করবে, তা অত্যন্ত স্বচ্ছতা, সততা ও নিষ্ঠার সঙ্গে প্রকৃত প্রয়োজনীয়তার ভিত্তিতে ব্যয় করা হবে।
মাঠপর্যায়ে আইসোলেশন সুবিধার অভাবের অভিযোগ নাকচ করে মন্ত্রী দাবি করেন, প্রতিটি হাসপাতালে পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। তিনি সংসদ সদস্যকে সরেজমিনে পরিদর্শনের আমন্ত্রণ জানান। মন্ত্রী উদাহরণ দিয়ে বলেন, প্রধানমন্ত্রীর তদারকিতে সংক্রামক ব্যাধি কেন্দ্রে একটি বন্ধ আইসিইউ মাত্র ১৮ ঘণ্টার মধ্যে সচল করা হয়েছে। এছাড়া রাজশাহীতে শিশুদের মৃত্যুর খবর পাওয়ার পর দ্রুত ভেন্টিলেটর ও প্রয়োজনীয় জনবল পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

.png)

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বাইরে থেকে ট্রেজারার নিয়োগ দেওয়া হলে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে জবি শিক্ষক সমিতি। ট্রেজারার পদে জবির নিজস্ব শিক্ষকদের মধ্য থেকে নিয়োগের দাবি জানিয়েছে সংগঠনটি।
৩ ঘণ্টা আগে
রাজধানী ঢাকায় এখন থেকে পুলিশের বিশেষ পাহারা দল বা ‘এসকর্ট’ সুবিধা ছাড়াই চলাচল করবেন ১৮ জন মন্ত্রী। তবে শুধু ছয়জন মন্ত্রী ও একজন উপদেষ্টার জন্য এ সুবিধা বহাল রাখা হয়েছে।
৩ ঘণ্টা আগে
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে মৌসুমী নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সাগর উত্তাল থাকায় দেশের চার সমুদ্রবন্দর– চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
৩ ঘণ্টা আগে
প্রচলিত রাজনৈতিক দলগুলোর কাছে ‘আবেদন-নিবেদনের রাজনীতি’ না করে আন্দোলনকে জীবন্ত রাখার আহ্বান জানিয়েছেন প্রখ্যাত সাংবাদিক ও নিউ এজ সম্পাদক নূরুল কবির। আজ রোববার (২৬ জুলাই) শাহবাগে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
৩ ঘণ্টা আগে