ফেনীতে ভোজ্যতেল মজুত করায় দুই লাখ টাকা জরিমানা
স্ট্রিম সংবাদদাতাফেনী

ফেনীতে অবৈধভাবে ভোজ্যতেল মজুত করায় এক প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) বিকেলে জেলার ইসলামপুর এলাকায় কবির অ্যান্ড সন্সকে এ জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চয়ন বড়ুয়া।
এক ব্যবসায়ী তাকিয়া রোডস্থ ইসলামপুর এলাকায় ভোজ্যতেলের মজুত করছে—এমন সংবাদের ভিত্তিতে র্যাব-৭, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য অধিদপ্তর যৌথভাবে অভিযান পরিচালনা করে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফেনীর সহকারী পরিচালক আছাদুল ইসলাম জানান, অভিযানে কবির অ্যান্ড সন্সে ৫০ হাজার লিটার ভোজ্যতেল পাওয়া যায়। অবৈধভাবে এই ভোজ্যতেল মজুত করার অপরাধে ২ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মোজাফ্ফর হোসেন জানান, জরিমানার টাকা বিধি মোতাবেক সরকারি কোষাগারে জমা করা হয়েছে। সব ধরনের অবৈধ মজুদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান কার্যক্রম চলমান থাকবে।
.png)
-028855-256x144.webp)





