স্ট্রিম ডেস্ক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ফোর্ট মায়ার্সে একটি গ্যাস স্টেশনে কর্মরত বাংলাদেশি এক নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার (২ এপ্রিল) এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম ইয়াসমিন। তাঁর বাড়ি চাঁদপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার ১৮ নং কুশাখালী ইউনিয়নে।
ফ্লোরিডার স্থানীয় সংবাদমাধ্যম গাল্ফ কোস্ট এনবিসি-তে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় সন্দেহভাজন এক আসামিকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। তাঁর নাম রলবার্ট জোয়াকিন (৪০)। তার বিরুদ্ধে হত্যা ও সম্পদ ক্ষতির অভিযোগ আনা হয়েছে। তাকে লি কাউন্টি জেলে পাঠানো হয়েছে।
ফোর্ট মায়ার্স পুলিশ বিভাগ (এফএমপিডি) জানিয়েছে, ড. মার্টিন লুথার কিং জুনিয়র বুলেভার্ড ও হাইল্যান্ড অ্যাভিনিউয়ের মোড়ে অবস্থিত একটি শেভরন গ্যাস স্টেশনে এই হত্যাকাণ্ড ঘটে। ইয়াসমিন ওই গ্যাস স্টেশনটিতে কর্মরত ছিলেন বলে একাধিক কর্মী নিশ্চিত করেছেন।
গ্যাস স্টেশনের সিসিটিভি ফুটেজের বরাতে সংবাদমাধ্যমটি আরও জানায়, আসামি একটি গাড়ির উইন্ডশিল্ড ভাঙচুর করছেন। এসময় গাড়ি থেকে ইয়াসমিন বেরিয়ে এলে আসামি তাঁর মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে।

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
৩৬ মিনিট আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১ ঘণ্টা আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে