স্ট্রিম সংবাদদাতা

ফেনীর দাগনভূঞায় জ্বালানি সরবরাহ বন্ধ রাখায় একটি ফিলিং স্টেশনের বিরুদ্ধে মামলা দায়ের এবং এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) উপজেলার সততা ফিলিং স্টেশনে দাগনভূঞার সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন। ফেনীর জেলা প্রশাসক এ তথ্য নিশ্চিত করেছেন।
অভিযোগে জানা যায়, ওই ফিলিং স্টেশন কর্তৃপক্ষ সন্ধ্যা ৭টা থেকে সারারাত জ্বালানি সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়, এতে সাধারণ জনগণের মধ্যে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।
পরে রাত ৯টার দিকে পরিচালিত অভিযানে ফিলিং স্টেশনে পুনরায় জ্বালানি সরবরাহ স্বাভাবিক করা হয়।
ফিলিং স্টেশনের মালিক দাবি করেন, ডিসপেন্সিং মেশিনটি নষ্ট ছিল। তবে সরেজমিন পরিদর্শনে মেশিনটি সচল অবস্থায় পাওয়া যায়। এ ধরনের বিভ্রান্তিকর ও অসৎ আচরণের প্রেক্ষিতে পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী ফিলিং স্টেশনের মালিককে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান, এবং তা আদায় করা হয়।

.png)

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ফেরিতে পদ্মা পার হওয়ার সময় মাঝনদীতে ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রায় চার ঘণ্টা পর ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর চর এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।
১৭ মিনিট আগে
রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৪ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১৩ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৫ ঘণ্টা আগে