স্ট্রিম সংবাদদাতা

ফেনীতে রাতের আঁধারে পারিবারিক একটি মন্দিরে ফটকের তালা ভেঙে ভেতর থেকে মূল্যবান জিনিসপত্র লুট ও অগ্নিসংযোগের অভিযোগে সোমবার (৩ মার্চ) থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ ঘটনায় উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নিন্দা জানিয়েছে।
এর আগে গত রোববার (১ মার্চ) দিবাগত রাতে ফেনীর দাগনভূঞা উপজেলার তুলাতলি বাজার সংলগ্ন ব্র্যাক অফিসের পাশে মনোরঞ্জন ডাক্তারের বাড়ির পারিবারিক মন্দিরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও মন্দির কর্তৃপক্ষ জানায়, দুর্বৃত্তরা রোববার (১ মার্চ) দিবাগত রাত ২টার পর মন্দিরের লোহার ফটকের তালা কেটে ভেতরে প্রবেশ করে মূল্যবান জিনিসপত্র লুট করে আগুন ধরিয়ে দেয়।
মন্দির ও বাড়ির মালিক নারায়ণ চন্দ্র নাথ ও শ্যামল চন্দ্র নাথ বলেন, ‘মন্দিরে একটি প্রতিমা ছিল। আগুনে মন্দিরের প্রায় সব জিনিসপত্র পুড়ে গেছে। দুর্বৃত্তের আগুন ও লুটপাটে মন্দিরের প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’ এ ঘটনায় বাড়ির সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন, জড়িতদের বিচার দাবি করেন তাঁরা।

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অ্যাডভোকেট পার্থ পাল চৌধুরী বলেন, ‘নারায়ণ ভৌমিকের পারিবারিক মন্দিরে রাতে কে কারা মন্দিরের পূজার সামগ্রী নিয়ে যায়। পরবর্তী সময়ে মন্দিরের ভেতরে আগুন লাগিয়ে দেয়।’ তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানান। পাশাপাশি দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।
এদিকে সোমবার (২ মার্চ) সকালে দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল ইসলাম ও পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। বর্তমানে পুলিশের একটি দল পাহারায় আছে। এদিন দুপুরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের স্থানীয় নেতারা ঘটনাস্থল গিয়ে মন্দির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন।
দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল ইসলাম বলেন, ‘মন্দিরে আগুন দেওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনি পদক্ষেপ নিতে পুলিশকে বলা হয়েছে।’
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের দাগনভূঞা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আশীষ দত্ত বলেন, ‘মন্দিরে আগুনের ঘটনা ফেনী-৩ আসনের সংসদ সদস্য, পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুকে অবহিত করা হয়েছে। তিনি জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের আশ্বাস দিয়েছেন।’
দাগনভূঞা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজীম নোমান বলেন, মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে সোমবার দুপুরে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। পুলিশ ঘটনাটির তদন্ত করে জড়িতদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করছে।

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
৪৪ মিনিট আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১ ঘণ্টা আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে