স্ট্রিম সংবাদদাতা

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে সিঙ্গাপুর থেকে আসা দুটি কনটেইনারবাহী জাহাজের সংঘর্ষ হয়েছে। এতে জাহাজ দুটি ক্ষতিগ্রস্ত হওয়ায় বিভিন্ন আমদানিকারকের প্রায় ২ হাজার ৮০০ একক (টিইইউএস) কনটেইনার পণ্য খালাসে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
বন্দরসংশ্লিষ্ট সূত্র জানায়, গত শুক্রবার (১ মে) সকাল সাড়ে ৯টার দিকে পাইলট স্টেশনের দিকে যাওয়ার সময় জাহাজ দুটির সংঘর্ষ হয়। বন্দরের বহির্নোঙরের বিডিসিজিপি এলাকার কাছাকাছি এই ঘটনা ঘটে।
জানা গেছে, সিঙ্গাপুর থেকে আমদানি পণ্য নিয়ে বহির্নোঙরে অবস্থান করছিল জাহাজ দুটি। এর মধ্যে একটি বিশ্বের শীর্ষ শিপিং কোম্পানি মায়ার্স্কের এবং অন্যটি দেশীয় প্রতিষ্ঠান এইচ আর লাইনের মালিকানাধীন।
প্রাথমিকভাবে দেখা গেছে, সংঘর্ষে মায়ার্স্কের জাহাজটির পেছনের অংশ (আফট সেকশন) ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে জাহাজটির ইঞ্জিন ও স্টিয়ারিং ব্যবস্থা স্বাভাবিক রয়েছে।
জাহাজটির ক্যাপ্টেন ও প্রধান প্রকৌশলী জানিয়েছেন, ক্ষয়ক্ষতি মূলত বাহ্যিক অংশেই সীমাবদ্ধ। গত শুক্রবার সকালে বহির্নোঙর থেকে জাহাজ দুটি জেটিতে আনার প্রস্তুতিকালে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামীম।
ঘটনার পর নৌ-বাণিজ্য অধিদপ্তর ও বন্দর কর্তৃপক্ষের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত টাগবোট প্রস্তুত রাখা হয়েছে।
বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। নতুন তথ্য পাওয়া গেলে জানানো হবে।

.png)

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘পদোন্নতির ক্ষেত্রে কোনো কর্মকর্তার রাজনৈতিক পরিচয় বা ব্যক্তিগত পছন্দ-অপছন্দ যেন মূল্যায়নে প্রভাব না ফেলে। পেশাগত দক্ষতা, নেতৃত্বের সক্ষমতা, সততা, বিশ্বস্ততা, শৃঙ্খলা, আনুগত্য এবং দায়িত্ব পালনের যোগ্যতাকেই পদোন্নতির প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করতে হবে।’
৫ মিনিট আগে
রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেওয়া মো. সাহাবুদ্দিনকে বিচারের মুখোমুখি করার দাবি আমলে নেওয়ার মতো নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ‘আমরা তাঁর সহযোগিতা পেয়েছি।’
৩৫ মিনিট আগে
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ফেরিতে পদ্মা পার হওয়ার সময় মাঝনদীতে ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রায় চার ঘণ্টা পর ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর চর এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৫ ঘণ্টা আগে