যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১০
স্ট্রিম প্রতিবেদকঢাকা

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২২ মে) থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তাররা হলেন- মো. মারুফ, মিজানুর রহমান, মিরাজ ওরফে আফজাল হোসেন মিরাজ, মো. তানভীর, সোহেল রানা, রাকিব মোল্লা, মো. শাহিন, মো. লিংকন, আসিফ মাহমুদ ও নাজমুল হাওলাদার।
যাত্রাবাড়ী থানা পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত মামলায় তিনজন, পুরাতন মামলায় একজন এবং গ্রেপ্তারি পরোয়ানা আসামি রয়েছেন একজন। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চারজন ও ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিএমপির উপকমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) এন এম নাসিরুদ্দিন জানান, বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
.png)






