-ff4fa2-480x270.webp)
বঙ্গোপসাগরে মাছ ধরে উপকূলে ফেরার পথে ট্রলারডুবির পর প্রায় তিন ঘণ্টা সাগরে ভেসে বেঁচে ফিরেছেন ১৪ জেলে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বরগুনার তালতলী উপকূল থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে ট্রলারটি ডুবে যায়। পরে রাত ১১টার দিকে তাঁদের উদ্ধার করেন স্থানীয় জেলেরা।
উদ্ধার হওয়া ১৪ জেলের মধ্যে ১৩ জন তালতলী উপজেলার এবং একজন সাতক্ষীরা জেলার বাসিন্দা। তবে ডুবে যাওয়া ‘এফবি মায়ের দোয়া’ ট্রলারটির এখনো সন্ধান পাওয়া যায়নি।
স্থানীয় জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার (৯ সেপ্টেম্বর) তালতলীর নিদ্রা এলাকার জাফর মিয়ার মালিকানাধীন ‘এফবি মায়ের দোয়া’ ট্রলারটি ১৪ জেলেকে নিয়ে সাগরে মাছ ধরতে যায়। বৃহস্পতিবার আবহাওয়া খারাপ হতে শুরু করলে তাঁরা উপকূলে ফিরছিলেন। ফকিরহাট উপকূল থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে থাকতেই সাগর আরও উত্তাল হয়ে ওঠে। একপর্যায়ে ঢেউয়ের তোড়ে ট্রলারটি ডুবে যায়।
ট্রলারডুবির খবর পেয়ে ফকিরহাট মৎস্য অবতরণ কেন্দ্রের জেলেরা তাঁদের উদ্ধারে কয়েকটি ট্রলার নিয়ে সাগরে বেরিয়ে পড়েন। উদ্ধারকারী ট্রলারের মাঝি রাজু মিয়া বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলের দিকে যাই। রাত ১০টার দিকে সাগরে ভাসতে থাকা ১৪ জেলেকে দেখতে পাই। পরে তাঁদের উদ্ধার করি।’
ফকিরহাট মৎস্য অবতরণ কেন্দ্রের মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি মো. মজিবর ফরাজী বলেন, সাগর উত্তাল থাকায় ফকিরহাটে ফেরার পথে ট্রলারটি ডুবে যায়। খবর পেয়ে ঘাটে থাকা জেলেদের ট্রলার পাঠানো হয়। তাদের সবাইকে উদ্ধার করা হয়েছে।
তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ সরকার বলেন, ট্রলারডুবির ঘটনায় কোনো প্রাণহানি হয়নি। উদ্ধার হওয়া জেলেরা নিরাপদে আছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁদের শুকনো খাবার ও চাল দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
.png)
-b52d51.jpeg)
-028855-256x144.webp)

-3e5dca-256x144.webp)


-269d22.jpeg)