স্ট্রিম প্রতিবেদক

ব্যাংক ও পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে দলীয় বিবেচনায় নিয়োগকে ‘দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় এ মন্তব্য করেন তিনি।
নতুন সরকারের আমলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য নিয়োগের সমালোচনা করে রুমিন ফারহানা বলেন, ‘দক্ষিণ এশিয়ার দেশগুলোর দিকে তাকালে দেখা যায়, কেন্দ্রীয় ব্যাংকে পিএইচডি ডিগ্রিধারী অভিজ্ঞ লোকজন নিয়োগ পেয়েছেন। আর বাংলাদেশে নতুন সরকার গঠনের পর কেন্দ্রীয় ব্যাংকে নিয়োগ পেয়েছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এবং একটি সোয়েটার কারখানার এমডি। একই ঘটনা আমরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের ক্ষেত্রেও দেখেছি। সবগুলো বিশ্ববিদ্যালয়ে দলীয় ভিসি-প্রোভিসি নিয়োগ দেওয়া হয়েছে।’
রুমিন ফারহানা আরও বলেন, ‘দল করা দোষের কিছু নয়, কিন্তু দল না করলে যদি নিয়োগ না হয়, তবে সেটা দুর্ভাগ্যজনক।’
রাষ্ট্রপতির ভাষণের একটি অংশের প্রসঙ্গ টেনে এই সংসদ সদস্য বলেন, ‘রাষ্ট্রপতির ভাষণে উঠে এসেছে অলিগার্কিক কাঠামো ভেঙে বিনিয়োগনির্ভর কাঠামো তৈরি করার কথা। আমি আশা করব, আগামীতে সালমানের জায়গায় সাইফুল এসে বসবে না।’
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন না পাওয়ার প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, ‘আমাকে মনোনয়ন না দেওয়ার জন্য বিএনপিকে ধন্যবাদ। তা না হলে আমি বুঝতে পারতাম না, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত লাখ লাখ মানুষ আমাকে এতটা ভালোবাসে।’

.png)

হামের উপসর্গে রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি। রোববার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ৯৯০ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
১২ মিনিট আগে
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গড়ে তোলা রাজীব শাহের ‘নবাবপাড়া’ গুঁড়িয়ে দিয়েছে কর্তৃপক্ষ। রোববার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি) ও গণপূর্ত অধিদপ্তর যৌথভাবে এই অভিযান চালায়।
২৮ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে এক কিশোরকে তুলে নিয়ে নির্যাতনে হত্যার ঘটনায় প্রধান আসামি মো. নুরুল ইসলাম ওরফে ইরান (৪০) পিটুনিতে নিহত হয়েছেন। পরে তাঁর বসতঘরে আগুন ধরিয়ে দেয় এলাকার বিক্ষুব্ধরা। তবে বাড়িতে হামলায় ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির ও স্থানীয় ইউপি সদস্য নেতৃত্ব দিয়েছেন বলে অভিযোগ করেছে নিহতের ছেলে।
৩০ মিনিট আগে
সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রোববার (২৬ জুলাই) শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
২ ঘণ্টা আগে