স্ট্রিম প্রতিবেদক

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত এলাকা থেকে সেনাবাহিনীর চাকরিচ্যুত এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠনের মতাদর্শে উদ্বুদ্ধ ‘দাওলাতুল ইসলাম’ নামে উগ্রবাদী সংগঠনের সক্রিয় সদস্য বলে জানিয়েছে বাহিনীটি।
বৃহস্পতিবার (১৪ মে) রাত আড়াইটার দিকে বড়লেখা থানা পুলিশ জানায়, রাহেদ হোসেন মাহেদ (২৩) নামে ওই ব্যক্তিকে উপজেলার দুর্গম শাহজাদপুর ইউনিয়নের ইসলামনগর এলাকার একটি উঁচু টিলা থেকে দুপুরে গ্রেপ্তার করা হয়। তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর গ্রামের নুরু মিয়ার ছেলে।
পুলিশ জানিয়েছে, জাতীয় সংসদসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও নিরাপত্তা বাহিনীর ওপর উগ্রবাদী হামলার পরিকল্পনার কথা জানিয়ে গত ২৩ এপ্রিল দেশজুড়ে ‘রেড অ্যালার্ট’ জারি করেছে বাহিনীর সদর দপ্তর। এরই ধারাবাহিকতায় জঙ্গি সংশ্লিষ্ট চাকরিচ্যুত সেনাসদস্য মাহেদ সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে গোয়েন্দা তথ্য পাওয়া যায়। পরে বড়লেখা থানার একটি দল নিয়ে দুর্গম পাহাড়ি এলাকায় ১২ ঘণ্টা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সদস্যরা।
বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান খান স্ট্রিমকে জানান, মাহেদ রাজধানীর শেরেবাংলা নগর থানায় গত ২ ফেব্রুয়ারি হওয়া সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এজাহারভুক্ত আসামি। ওই মামলা তদন্ত করছে সিটিটিসি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাহেদ নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা ও নাশকতামূলক পরিকল্পনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলেও জানান তিনি।
পুলিশ জানায়, সদর দপ্তর রেড অ্যালার্ট জারির পর থেকেই মাহেদ আত্মগোপনে ছিলেন। সম্প্রতি অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালানোর চেষ্টা করছিলেন। তিনি এখন সিটিটিসির হেফাজতে রয়েছেন।

.png)
পদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
৯ মিনিট আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
৩৫ মিনিট আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘পদোন্নতির ক্ষেত্রে কোনো কর্মকর্তার রাজনৈতিক পরিচয় বা ব্যক্তিগত পছন্দ-অপছন্দ যেন মূল্যায়নে প্রভাব না ফেলে। পেশাগত দক্ষতা, নেতৃত্বের সক্ষমতা, সততা, বিশ্বস্ততা, শৃঙ্খলা, আনুগত্য এবং দায়িত্ব পালনের যোগ্যতাকেই পদোন্নতির প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করতে হবে।’
২ ঘণ্টা আগে