স্ট্রিম প্রতিবেদক

সারা দেশে অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৮৭ হাজার ৭০০ লিটার অবৈধভাবে মজুতকৃত জ্বালানি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নিয়মিত প্রেস ব্রিফিং এ তথ্য জানানো হয়।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী সাংবাদিকদের জানান, ৬৪ জেলার জেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ৩৯১টি অভিযান চালিয়ে ১৯১টি মামলায় মোট ৯ লাখ ৩৫ হাজার ৭০ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। এসময় সাতক্ষীরা জেলায় একজনকে ২ মাসের, চাঁদপুর জেলায় একজনকে ১ বছর এবং গাজীপুর জেলায় একজনকে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
৬৪ জেলা থেকে অবৈধভাবে মজুদকৃত ডিজেল ৬৭ হাজার ৪০০ লিটার, অকটেন ৬ হাজার ৪৪৪ লিটার এবং পেট্রোল ১৩ হাজার ৮৫৬ লিটারসহ মোট ৮৭ হাজার ৭০০ লিটার জ্বালানি উদ্ধার হয়েছে বলেও জানান তিনি।
এছাড়া জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ম্যাজিস্ট্রেটরা মহানগরীর উত্তরা বেড়িবাঁধ, গাবতলী, আমিন বাজারসহ অন্যান্য এলাকায় তাদের নিয়মিত অভিযান অব্যাহত রেখেছেন এবং জ্বালানি সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। এ সময় ধাউর উত্তরা বেড়িবাঁধ এলাকায় রাস্তার পাশে উন্মুক্ত জ্বালানি তেল বিক্রি করতে দেখা যায়। মোবাইল কোর্টের গাড়ি দেখামাত্র দোকানদার পালিয়ে যায়। ওই দোকান থেকে ১০০ লিটার ডিজেল ও ১০ লিটার অকটেন উদ্ধার করা হয়। যা নিকটবর্তী ফিলিং স্টেশনের মাধ্যমে গ্রাহকদের নিকট বিক্রি করা হয় এবং বিক্রিত অর্থ চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা করা হবে।
ব্রিফিংয়ে আরও জানানো হয়, শুক্রবার (২৭ মার্চ) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনলাইন সভায় সিদ্ধান্তের আলোকে সারা দেশের সকল পেট্রোল পাম্পের জন্য একজন ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় বিপিসি ট্যাগ অফিসার নিয়োগ করেছে। ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা ব্যতীত জেলা ও বিভাগীয় শহরে সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা ও উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসাররা তাদের অধিক্ষেত্রাধীন প্রতিটি পেট্রোল পাম্পের জন্য একজন সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ করেছেন। ট্যাগ অফিসাররা জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ বা বিপিসি নির্ধারিত পদ্ধতিতে কাজ করবেন, প্রয়োজনমতো উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনার আলোকে পদক্ষেপ নেবেন ও প্রতিবেদন পেশ করেবেন।
ব্রিফিংকালে বিভাগওয়ারী ট্যাগ অফিসারের সংখ্যাও জানানো হয়। ঢাকা বিভাগের ১৩টি জেলায় ৪৭৯ জন কর্মকর্তা; চট্টগ্রাম বিভাগের ১১টি জেলায় ৩৩০ জন কর্মকর্তা; রাজশাহী বিভাগের আটটি জেলায় ৩৪০ জন কর্মকর্তা; খুলনা বিভাগের ১০টি জেলায় ৩০১ জন কর্মকর্তা রংপুর বিভাগের আটটি জেলায় ৩৫৬ জন কর্মকর্তা; বরিশাল বিভাগের ছয়টি জেলায় ৬১ জন কর্মকর্তা; ময়মনসিংহ বিভাগের চারটি জেলায় ১০৪ জন কর্মকর্তা এবং সিলেট বিভাগের চারটি জেলায় ১৩৫ জন কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসাবে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করা হয়েছে।
এছাড়া ঢাকা মেট্রোপলিটন এলাকায় ১১৬ জন কর্মকর্তা এবং চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় ৬২ জন কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই মর্মে সবাইকে আবারও আশ্বস্ত করা হয়।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৪ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১৩ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৪ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১৫ ঘণ্টা আগে