এইচআরএসএসের প্রতিবেদন
স্ট্রিম প্রতিবেদক

গত ২০ মাসে দেশে ৬ সাংবাদিক খুন হয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। এই সময় আরও ১ হাজার ৩৪ জন নির্যাতিত হয়েছেন বলেও জানিয়েছে সংগঠনটি।
রোববার (৩ মে) বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে প্রকাশিত এইচআরএসএসের প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের সময় থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত অন্তত ৬ জন সাংবাদিক হত্যার শিকার হয়েছেন। এই সময়ে ৪৩৪টি ঘটনায় ৮৬২ জন সাংবাদিক নির্যাতিত হয়েছেন, যার মধ্যে আহত হয়েছেন ৪০২ জন। এছাড়া ৯৪ জন লাঞ্ছিত এবং ১০৫ জন সাংবাদিক নানাভাবে হুমকির সম্মুখীন হয়েছেন। এই সময়ে দায়ের করা ৪৯ মামলায় ২২২ জনকে অভিযুক্ত এবং ৩৩ জনকে আটক করা হয়েছে।
অন্যদিকে, নির্বাচনের পর বর্তমান সরকারের গত কয়েক মাসে সাংবাদিক হত্যার ঘটনা না থাকলেও ৮৯টি ঘটনায় ১৭২ জন সাংবাদিক নির্যাতিত হয়েছেন। এর মধ্যে ১০২ জন আহত, ২৩ জন লাঞ্ছিত এবং ২৭ জন হুমকির শিকার হয়েছেন। এই সময়ের ৬ মামলায় ১৩ জনকে অভিযুক্ত করা হয়েছে এবং অন্তত পাঁচজনকে আটক করা হয়েছে।
১৬ সংবাদমাধ্যম ও নিজস্ব তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন প্রকাশ করেছে এইচআরএসএস।
এইচআরএসএস জানায়, রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের (আরএসএফ) বৈশ্বিক গণমাধ্যম স্বাধীনতা সূচকে ১৮০ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৫২। বিষয়টি উল্লেখ করে এইচআরএসএস গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সংগঠনটি মনে করে, সাংবাদিকদের নিরাপত্তাহীনতা এবং এই নিম্ন অবস্থান বাংলাদেশের মুক্ত গণমাধ্যম চর্চার জন্য উদ্বেগের বিষয়।

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
১৫ মিনিট আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
২৯ মিনিট আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে