স্ট্রিম প্রতিবেদক

উচ্চ রক্তচাপ নিয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চার শতাধিক চিকিৎসক নিয়ে ম্যারাথনের আয়োজন করেছে লিপিড সোসাইটি অব বাংলাদেশ (এলএসবি)।
শুক্রবার (১৫ মে) সকাল সাড়ে ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ থেকে ২ কিলোমিটার ও ৫ কিলোমিটার ম্যারাথন অনুষ্ঠিত হবে। উচ্চ রক্তচাপ নিয়ে সচেতনতা সৃষ্টির জন্য ম্যারাথনের আয়োজন করেছে এলএসবি।
এ ব্যাপারে লিপিড সোসাইটি অব বাংলাদেশর সভাপতি অধ্যাপক মোখলেসুর রহমান বলেন, এলএসবি দেশের জনপ্রিয় কার্ডিওলজিস্ট, নিউরোলজিস্ট ও কার্ডিয়াক সার্জনদের নিয়ে গঠিত একটি অলাভজনক ও গবেষণাধর্মী সংগঠন। রক্তে চর্বির আধিক্য চিকিৎসাবিজ্ঞানের ভাষায় যাকে বলে ডিসলিপিডেমিয়া হৃদরোগ, যা স্ট্রোকের জন্য দায়ী। ডিসলিপিডিমিয়া নিয়ন্ত্রণে রাখতে পারলে এ রোগ প্রতিরোধ করা যায়। এটা নিয়েই কাজ করে লিপিড সোসাইটি বাংলাদেশ।
সোসাইটির সাধারণ সম্পাদক ডা. শোয়েব মোমেন মজুমদার বলেন, ডিসলিপিডিমিয়া নিয়ে এলএসবি বেশ কয়েকটি গবেষণা প্রবন্ধ পাবলিশ করেছে। বাংলাদেশে অন্য কোনো প্রতিষ্ঠান এটি নিয়ে এত কাজ করেনি। এর পাশাপাশি হৃদরোগ ও স্ট্রোক নিয়ে জনসচেতনতায় কাজ করছে এসএলবি।
এলএসবির সায়েন্টিক সেক্রেটারি ও মিডিয়া টিমের আহবায়ক ডা. হুমায়ুন কবীর হিমু বলেন, উচ্চ রক্তচাপ হৃদরোগ ও স্ট্রোকের অন্যতম কারণ। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখলে অনেক রোগ থেকে মুক্তি মেলে।

.png)

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘পদোন্নতির ক্ষেত্রে কোনো কর্মকর্তার রাজনৈতিক পরিচয় বা ব্যক্তিগত পছন্দ-অপছন্দ যেন মূল্যায়নে প্রভাব না ফেলে। পেশাগত দক্ষতা, নেতৃত্বের সক্ষমতা, সততা, বিশ্বস্ততা, শৃঙ্খলা, আনুগত্য এবং দায়িত্ব পালনের যোগ্যতাকেই পদোন্নতির প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করতে হবে।’
২১ মিনিট আগে
রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেওয়া মো. সাহাবুদ্দিনকে বিচারের মুখোমুখি করার দাবি আমলে নেওয়ার মতো নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ‘আমরা তাঁর সহযোগিতা পেয়েছি।’
১ ঘণ্টা আগে
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ফেরিতে পদ্মা পার হওয়ার সময় মাঝনদীতে ‘ঝাঁপ’ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রায় চার ঘণ্টা পর ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর চর এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৬ ঘণ্টা আগে