সিএফবির গোলটেবিল আলোচনা
স্ট্রিম ডেস্ক

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিথ্যা বয়ান, অপতথ্য ও অপপ্রচারের’ বিস্তার জাতীয় ঐক্য ও স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট নাগরিকরা। এ পরিস্থিতি মোকাবিলায় জাতীয় সংসদের মাধ্যমে সর্বদলীয় ঐকমত্য গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন তাঁরা।
সম্প্রতি রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘ফলস ন্যারেটিভস, প্রোপাগান্ডা অ্যান্ড ডিজুনিটি: থ্রেটস টু স্ট্যাবিলিটি, ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ইউনিটি’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এসব কথা বলা হয়। সিটিজেনস ফোরাম, বাংলাদেশ (সিএফবি) এই বৈঠকের আয়োজন করে।
সভায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, ‘সামাজিক মাধ্যমে মিথ্যা তথ্য ও প্রোপাগান্ডার বিস্তার প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠছে।’ যাচাইয়ের সুযোগ না থাকায় এসব তথ্য সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে বলেও উল্লেখ করেন তিনি।
আলোচনার সভার সভাপতিত্ব করেন অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘মিথ্যা বয়ান মোকাবিলায় কেবল আইন প্রণয়ন যথেষ্ট নয়; বরং সত্যভিত্তিক বয়ান প্রতিষ্ঠা জরুরি।’
অতিরিক্ত আইন প্রয়োগ ব্যক্তিস্বাধীনতার ওপর হস্তক্ষেপ হিসেবে বিবেচিত হতে পারে বলেও সতর্ক করে তিনি বলেন, ‘একই সঙ্গে তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘তথ্য গোপন করলে সংকট আরও জটিল হয়ে ওঠে।’
আলোচনায় অংশ নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘ডিজিটাল শিক্ষার অভাবে অনেকেই এআই দিয়ে তৈরি ছবি বা ভিডিও যাচাই না করেই বিশ্বাস করেন।’ এ ক্ষেত্রে দ্রুত সরকারি প্রতিক্রিয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।
পুলিশের সাবেক মহাপরিদর্শক আশরাফুল হুদা বলেন, ‘অপতথ্য জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে।’
বক্তারা বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে অপতথ্য ব্যবহারের প্রবণতা বাড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় সমন্বিত জাতীয় কৌশল, সাইবার নিরাপত্তা জোরদার, ডিজিটাল সাক্ষরতা বৃদ্ধি এবং শিক্ষায় সচেতনতা বাড়ানোর সুপারিশ করা হয়।
তারা আরও বলেন, মিথ্যা তথ্য ও অপপ্রচারের বিরুদ্ধে লড়াই কেবল সরকারের একার দায়িত্ব নয়; বরং এটি পুরো জাতির সম্মিলিত দায়িত্ব। জাতীয় ঐক্য ও সঠিক তথ্যপ্রবাহ নিশ্চিত করেই এ চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব বলে মত দেন বক্তারা।

.png)

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ফেরিতে পদ্মা পার হওয়ার সময় মাঝনদীতে ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রায় চার ঘণ্টা পর ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর চর এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।
২ মিনিট আগে
রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৪ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১৩ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৫ ঘণ্টা আগে