স্ট্রিম প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, দেশের অর্থনৈতিক অবস্থা শোচনীয় পর্যায়ে পৌঁছেছে এবং ৫-৭টি ব্যাংক দেউলিয়া হয়ে গেছে। অন্তর্বর্তীকালীন সরকারের রিজার্ভের ৪০ হাজার কোটি টাকার মাধ্যমে সরকার ইশতেহার বাস্তবায়নে অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত নিচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কৃষি কার্ড আর ফ্যামিলি কার্ডের মাধ্যমে অর্থনীতিকে যেন খাদের কিনারায় পৌঁছানো না হয়।
বুধবার (১৫ এপ্রিল) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে শূরার অধিবেশনে তিনি এসব কথা বলেন। মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূমের সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. আব্দুল আউয়ালের সঞ্চালনায় এই অধিবেশনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী, জাতীয় শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক নাছির উদ্দীন খান এবং ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম।
গাজী আতাউর রহমান বলেন, দেশে অসাধু ব্যবসায়ীদের রাজত্ব কায়েম হয়েছে এবং সিন্ডিকেট চক্র নিত্যপণ্যের দাম জ্যামিতিক হারে বাড়িয়ে দিচ্ছে। নিম্ন আয়ের মানুষ সংসার চালাতে হিমশিম খাচ্ছে। কার্যকরী পদক্ষেপ না নিলে সাধারণ জনগণ আবারও মাঠে নামতে বাধ্য হবে।
বিশেষ অতিথির বক্তব্যে শাহ ইফতেখার তারিক অভিযোগ করেন, নির্বাচনে ইসলামপন্থীদের উত্থান ঠেকাতে অন্তর্বর্তীকালীন সরকার বিদেশিদের সঙ্গে আঁতাত করেছে। প্রকৃত অবস্থান আড়াল করতে সরকার ‘ইঞ্জিনিয়ারিং’-এর আশ্রয় নিয়েছে এবং ভোটের হার কম দেখিয়েছে। তিনি বলেন, এদেশের মানুষ শরিয়াহ আইনকে ভালোবেসে ইসলামের পক্ষে সমর্থন দিলেও সরকার বিদেশিদের কাছে মাথা বিক্রি করে দিয়েছে। জনগণ সংশ্লিষ্টদের আজীবন ‘গাদ্দার’ হিসেবে ঘৃণার সঙ্গে স্মরণ করবে।
সভাপতির বক্তব্যে আহমদ আবদুল কাইয়ূম বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের অজুহাতে দেশে তেলের কৃত্রিম সংকট তৈরি করে বহির্বিশ্বে দেশকে হেয় করার অপচেষ্টা চলছে। এ ব্যাপারে সরকারকে দ্রুত ও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

.png)
পদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১৫ মিনিট আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
৪২ মিনিট আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘পদোন্নতির ক্ষেত্রে কোনো কর্মকর্তার রাজনৈতিক পরিচয় বা ব্যক্তিগত পছন্দ-অপছন্দ যেন মূল্যায়নে প্রভাব না ফেলে। পেশাগত দক্ষতা, নেতৃত্বের সক্ষমতা, সততা, বিশ্বস্ততা, শৃঙ্খলা, আনুগত্য এবং দায়িত্ব পালনের যোগ্যতাকেই পদোন্নতির প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করতে হবে।’
২ ঘণ্টা আগে