স্ট্রিম প্রতিবেদক

ঐতিহ্যবাহী তাঁতশিল্পকে তুলে ধরতে ১০ দিনব্যাপী প্রদর্শনী ও মেলার আয়োজন করেছে বাংলাদেশ তাঁত বোর্ড। রবিবার (৮ মার্চ) রাজধানীর বেঙ্গল ফাউন্ডেশনে এ আয়োজনের উদ্বোধন করা হয়।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
মেলায় থাকছে ঢাকাই মসলিন তৈরির বিভিন্ন ধাপের প্রদর্শনী। ফুটি কার্পাস তুলা থেকে হাতে সুতা কাটা, সুতা নাটাইকরণ এবং মসলিন বুননের প্রক্রিয়া প্রদর্শন করা হচ্ছে। এ ছাড়া পুনরুদ্ধার করা ঢাকাই মসলিন শাড়ি ও স্কার্ফ, ফুটি কার্পাসের তুলা, বীজ ও গাছ। প্রায় ১৫০ বছরের পুরোনো জামদানি ও টাঙ্গাইল শাড়ি প্রদর্শন করা হচ্ছে।
প্রদর্শনীতে আরও রয়েছে তাঁতশিল্পের ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি পাওয়া পণ্য, রেশমের জীবনচক্র, তাঁতশিল্পের ঐতিহাসিক নথি ও প্রত্নতাত্ত্বিক প্রমাণ, বিভিন্ন ধরনের সুতা এবং নানা ধরনের তাঁত যন্ত্রের প্রদর্শনী।
প্রদর্শনীর পাশাপাশি প্রান্তিক তাঁতিদের তৈরি পণ্য ক্রেতাদের কাছে বিক্রির ব্যবস্থাও রাখা হয়েছে। মেলায় মোট ১৫টি স্টলে জামদানি, কাতান, মণিপুরী ও টাঙ্গাইল শাড়ি, সিরাজগঞ্জের লুঙ্গি ও গামছা, কুমিল্লার খাদি, কুমারখালীর বেডশিট, রাজশাহীর সিল্ক এবং পার্বত্য অঞ্চলের উপজাতীয় পোশাকসহ বিভিন্ন পণ্য পাওয়া যাচ্ছে। ফলে দর্শনার্থীরা একদিকে পণ্য কেনার সুযোগ পাচ্ছেন, অন্যদিকে দেশের বস্ত্র শিল্পের ঐতিহ্য সম্পর্কেও ধারণা লাভ করতে পারছেন।
উদ্বোধনী বক্তব্যে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, এ আয়োজন শুধু একটি প্রদর্শনী বা বাণিজ্যিক মেলা নয়; এটি বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্য ও সাংস্কৃতিক স্বাতন্ত্র্যের এক জীবন্ত উপস্থাপন। তিনি বলেন, দেশের তাঁত শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ১৫ লাখ মানুষ যুক্ত। গ্রামীণ কর্মসংস্থানে কৃষির পরই তাঁত শিল্পের অবস্থান।
মন্ত্রী বলেন, হস্তচালিত তাঁত ও পাওয়ার তাঁতে উৎপাদিত কাপড় দেশের মোট বস্ত্র চাহিদার প্রায় ৪৫ শতাংশ পূরণ করে এবং বৈদেশিক রপ্তানিতেও এ খাতের অবদান প্রায় ২ দশমিক ৬ শতাংশ।
মন্ত্রী আরও বলেন, ইতোমধ্যে মসলিন, জামদানি, টাঙ্গাইল শাড়ি, মণিপুরী শাড়ি, সিরাজগঞ্জের লুঙ্গি ও গামছাসহ প্রায় ১৪টি তাঁত পণ্য জিআই নিবন্ধন পেয়েছে। ভবিষ্যতে অন্যান্য তাঁত পণ্যের জিআই নিবন্ধনের উদ্যোগ নেওয়া হবে।
আয়োজকরা আশা করছেন, এই প্রদর্শনী ও মেলা দেশীয় পণ্যের প্রতি নাগরিকদের আগ্রহ বাড়াবে এবং দেশের ঐতিহ্যবাহী তাঁতশিল্পের পুনর্জাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। সভাপতিত্ব করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মিজ্ বিলকিস জাহান রিমি।
বাংলাদেশ তাঁত বোর্ডের উদ্যোগে এবং বেঙ্গল ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত এই প্রদর্শনী ও মেলা চলবে আগামী ১৭ মার্চ পর্যন্ত। বেঙ্গল ফাউন্ডেশনের দ্বিতীয় তলার গ্যালারি ও চতুর্থ তলার উন্মুক্ত স্থানে প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এই আয়োজন।

যশোর-নড়াইল মহাসড়কের তারাগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০০ গ্রাম স্বর্ণ (গোল্ড পেস্ট) ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ ওয়াজিদ আলী আমিন আহমেদ (৩১) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
৭ ঘণ্টা আগে
দেশের চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ অন্যান্য বড় হাসপাতালে ১০ জন করে সশস্ত্র আনসার সদস্য মোতায়েন করার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
৭ ঘণ্টা আগে
জ্বালানি সাশ্রয় ও সরকারি ব্যয় কমাতে সরকারের নির্দেশনার আলোকে সুপ্রিম কোর্টের ভার্চ্যুয়াল শুনানির সময়সূচি নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে সুপ্রিম কোর্টে জ্বালানি ব্যবহারের ক্ষেত্রেও নতুন নির্দেশনা দেওয়া হয়েছে।
৭ ঘণ্টা আগে
জ্বালানি তেলের তীব্র সংকটে কক্সবাজার জেলায় বোরো ধানের চাষ মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। প্রয়োজনীয় ডিজেল না পাওয়ায় বন্ধ হয়ে গেছে হাজারো সেচপাম্প। এতে জেলার অন্তত ২৫ হাজার হেক্টর জমির ধানখেত শুকিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
৭ ঘণ্টা আগে