স্ট্রিম প্রতিবেদক

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেমের সার্ভারের অবস্থান এবং ব্যবহৃত আইপি অ্যাড্রেস নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান অপপ্রচারের বিষয়ে ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সংস্থাটি জানিয়েছে, এনইআইআরের সব তথ্য দেশের অভ্যন্তরেই সংরক্ষিত এবং তা সম্পূর্ণ নিরাপদ।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিটিআরসির স্পেকট্রাম বিভাগ থেকে জারি করা এক বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিটিআরসি জানায়, মোবাইল হ্যান্ডসেটের অবৈধ আমদানি রোধ, চুরি প্রতিরোধ, হ্যান্ডসেট-কেন্দ্রিক অপরাধ দমন এবং সরকারের রাজস্ব নিশ্চিত করার লক্ষ্যে গত ১ জানুয়ারি ২০২৬ থেকে সরকারি সিদ্ধান্তে এনইআইআর সিস্টেম চালু করা হয়েছে। কিন্তু সিস্টেমটি চালু হওয়ার পর থেকে ফেসবুকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের সার্ভারের অবস্থান এবং আইপি নিয়ে নানা ধরনের গুজব ও অপপ্রচার লক্ষ করা যাচ্ছে।
এ বিষয়ে বিভ্রান্তি দূর করতে বিটিআরসি স্পষ্ট করেছে যে এনইআইআর সিস্টেমের সব ডাটা বা তথ্য দেশের ভেতরেই একটি নিরাপদ স্থানে হোস্ট করা আছে। গ্রাহকদের তথ্যের নিরাপত্তা নিশ্চিতে বিটিআরসি তাদের নিজস্ব হার্ডওয়্যার ব্যবহার করছে এবং সরকারের ‘ডাটা প্রটেকশন আইন’-এর সব বিধিবিধান মেনেই এই সিস্টেম প্রস্তুত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আইপি অ্যাড্রেস-সংক্রান্ত কারিগরি বিষয়ও পরিষ্কার করা হয়। এতে বলা হয়, সিস্টেমটিতে ব্যবহৃত আইপিটি ‘এপনিক’ (APNIC) কর্তৃক বাংলাদেশের একটি প্রতিষ্ঠানের অনুকূলে বরাদ্দ করা হয়েছে। ফলে পৃথিবীর অন্য কোনো দেশে এই সিস্টেমের ডাটা বা ট্রাফিক স্থানান্তরের কোনো সুযোগ নেই।
বিটিআরসি আরও জানায়, এনইআইআর পরিচালনার সকল রিকোয়েস্ট বা অনুরোধ বাংলাদেশের অভ্যন্তরেই প্রসেসিং বা প্রক্রিয়াকরণ করা হচ্ছে। আইপি রুটের বিস্তারিত পর্যালোচনার মাধ্যমে এর অভ্যন্তরীণ অবস্থান ও নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জনস্বার্থে জারি করা ওই বিজ্ঞপ্তিতে এনইআইআর নিয়ে কোনো ধরনের গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থাটি।

.png)

রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেওয়া মো. সাহাবুদ্দিনকে বিচারের মুখোমুখি করার দাবি আমলে নেওয়ার মতো নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ‘আমরা তাঁর সহযোগিতা পেয়েছি।’
২৩ মিনিট আগে
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ফেরিতে পদ্মা পার হওয়ার সময় মাঝনদীতে ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রায় চার ঘণ্টা পর ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর চর এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৫ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১৪ ঘণ্টা আগে