স্ট্রিম সংবাদদাতা

লক্ষ্মীপুর সদরে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে অটোরিকশাচালক ফরহাদ হোসেনকে (৩০) হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১০ এপ্রিল) সকালে উপজেলার তেওয়ারীগঞ্জে মাঠ থেকে তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ফরহাদ হোসেন তেওয়ারীগঞ্জ ইউনিয়নের পূর্ব চরমনসা গ্রামের দিদার হোসেনের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ২টার দিকে পাওনা টাকা দেওয়ার কথা বলে এক ব্যক্তি ফোন করে ফরহাদ হোসেনকে ডেকে নেন। এরপর আর তিনি বাড়ি ফেরেননি। মোবাইল ফোনও বন্ধ ছিল। শুক্রবার সকালে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে জমিতে তাঁর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
ফরহাদ হোসেনের স্ত্রী নার্গিস বেগম জানান, টাকা-পয়সার লেনদেনকে কেন্দ্র করে তাঁর স্বামীকে হত্যা করা হয়েছে।
সদর থানার এসআই মো. আমিনুল জানান, প্রাথমিকভাবে তারা এটিকে হত্যাকাণ্ড ধারণা করছেন। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

.png)

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বাইরে থেকে ট্রেজারার নিয়োগ দেওয়া হলে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে জবি শিক্ষক সমিতি। ট্রেজারার পদে জবির নিজস্ব শিক্ষকদের মধ্য থেকে নিয়োগের দাবি জানিয়েছে সংগঠনটি।
৪ মিনিট আগে
রাজধানী ঢাকায় এখন থেকে পুলিশের বিশেষ পাহারা দল বা ‘এসকর্ট’ সুবিধা ছাড়াই চলাচল করবেন ১৮ জন মন্ত্রী। তবে শুধু ছয়জন মন্ত্রী ও একজন উপদেষ্টার জন্য এ সুবিধা বহাল রাখা হয়েছে।
৯ মিনিট আগে
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে মৌসুমী নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সাগর উত্তাল থাকায় দেশের চার সমুদ্রবন্দর– চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
১০ মিনিট আগে
প্রচলিত রাজনৈতিক দলগুলোর কাছে ‘আবেদন-নিবেদনের রাজনীতি’ না করে আন্দোলনকে জীবন্ত রাখার আহ্বান জানিয়েছেন প্রখ্যাত সাংবাদিক ও নিউ এজ সম্পাদক নূরুল কবির। আজ রোববার (২৬ জুলাই) শাহবাগে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
২২ মিনিট আগে